
নিজস্ব প্রতিবেদক : একজন বহুমাত্রিক প্রতিভাবান নারী ডা. সাকিরা নোভা, যিনি অবদান রেখে চলেছেন চিকিৎসা, সাহিত্য, সংগীত, ক্রীড়া, গণমাধ্যম ও সামাজিক কর্মকাণ্ডে। রংপুর মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করে পরবর্তীতে সম্পন্ন করেছেন জনস্বাস্থ্যে দুইটি স্নাতকোত্তর ডিগ্রি, এন্ডোক্রাইনোলজিতে পোস্টগ্রাজুয়েট কোর্স এবং ফ্যামিলি মেডিসিনে ফেলোশিপসহ আন্তর্জাতিকভাবে স্বীকৃত উচ্চতর শিক্ষা। বর্তমানে তিনি কনসালটেন্ট এন্ডোক্রাইনোলজিস্ট হিসেবে কনকর্ড মলিকুলার ল্যাব অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে এবং প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে টেলিলিংক গ্রুপের দায়িত্ব পালন করছেন। জনস্বাস্থ্যে দীর্ঘ অভিজ্ঞতায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন USAID, DFID, সুইডিশ SIDA ও লন্ডন স্কুল অব হাইজিন অ্যান্ড ট্রপিক্যাল মেডিসিনের আন্তর্জাতিক প্রকল্পে। সাহিত্যেও তার অবদান অনন্য—২০২৫ সালের একুশে বইমেলায় প্রকাশিত তার কাব্যগ্রন্থ ‘Women Who Undefeated’ ব্যাপক প্রশংসিত হয়েছে, পাশাপাশি তিনি পুরস্কৃত হয়েছেন আন্তর্জাতিক অঙ্গনেও। টেলিভিশন উপস্থাপক, সংবাদ পাঠক ও সংগীতশিল্পী হিসেবেও তিনি সুপরিচিত। ক্রীড়াঙ্গনে তিনি বাংলাদেশের প্রথম নারী IOC-স্বীকৃত স্পোর্টস মেডিসিন বিশেষজ্ঞ, যিনি গৌরবান্বিত করেছেন সাউথ এশিয়ান গেমসসহ বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশকে।

Reporter Name 









