০৫:১৯ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

কারিগরি বোর্ডের সামসুল আলমের রিপ্লেসমেন্ট জাল-জালিয়াতির ও ফলাফল টেম্পারিং সংক্রান্ত তদন্ত রিপোর্ট চাপা পড়ে আছে !

  • Reporter Name
  • Update Time : ১১:১১:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ নভেম্বর ২০২২
  • ২৪৬ Time View

নিজস্ব প্রতিবেদন : বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের সিস্টেম এনালিস্ট প্রকৌশলী মোঃ সামসুল আলমের বিরুদ্ধে আনীত রিপ্লেসমেন্ট জাল-জালিয়াতির ও ফলাফল টেম্পারিং সংক্রান্ত বিষয় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন সুপারিশ বাস্তবায়নের অনুরোধ জানান তদন্ত কর্মকর্তারা। কিন্তু দীর্ঘ তিন বছর পার হয়ে গেল, কিন্ত তদন্ত প্রতিবেদনের কোন বাস্তবায়ন করেনি কর্তৃপক্ষ। তাহলে ভূত ছাড়ানো সরিষাতেই ভূত লুকিয়ে আছে।বিভিন্ন পত্রিকা/অনলাইন পত্রিকায় টিভি চ্যানেলে প্রকাশিত হলেও থামছে না বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের সিস্টেম এনালিস্ট প্রকৌশলী মোঃ সামসুল আলমের অনিয়ম-দুর্নীতি।

সামসুল আলম ২০০৯ সালে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডে প্রোগ্রামার হিসেবে যোগদান করেন। ভারপ্রাপ্ত সিস্টেম এনালিস্ট হিসেবে অক্টোবর ২০১৭ সালের দায়িত্ব পালন করেন।অভিযোগ রয়েছে, কিছু অসাধু কর্মকর্তাকে মোটা অঙ্কের ঘুষ দিয়ে মে ২০১৮ সালে সিস্টেম এনালিস্ট এর পদোন্নতি লাভ করেন।সামসুল আলম পদোন্নতি পাওয়ার সাথে সাথে  ব্যাপক অনিয়ম-দুর্নীতির সাথে জড়িয়ে পড়েন। গড়ে তোলেন সিন্ডিকেট ও দালাল চক্র।শুধু তাই নয়, এই কর্মকর্তার রয়েছে বিশাল ক্ষমতাসীন একটা সিন্ডিকেট ও দালাল চক্র।আর এই সিন্ডিকেট দিয়ে টেন্ডারবাজি দালালি সবই কাজ করান এই কর্মকর্তা।সামসুল আলমের বিরুদ্ধে ঘুষ দুর্নীতি অনিয়ম শত শত অভিযোগ রয়েছে।

বিশ্বস্তসুত্রে জানা যায়, সিস্টেম এনালিষ্ট  সামসুল আলমের নামে বেনামে ঢাকার বিভিন্ন ব্যাংকে এফডিআর করা আছে। উক্ত এফডিআর এর পরিমাণ ৮০- ৯০ লক্ষ জানা যায়।সামসুল আলমের এলাকাবাসি সূত্রে জানাগেছে, শামসুল আলমের কোটি কোটি টাকার সম্পদের মালিক। আইনগত ঝামেলা এড়ানোর জন্যে নিজের স্ত্রী ও আত্মীয় স্বজনের নামে সম্পদ গড়েছেন। তার পরিবার ও আত্বীয় স্বজনের সম্পদ ও ব্যাংক ব্যালেন্স তদন্ত করলেই প্রকৃত তথ্য পাওয়া যাবে বলে সংশ্লিষ্টগণ মনে করেন।

দুদকের তদন্ত সূত্রে জানা যায়, ০৬/০২/২০২০ তারিখে অভিযানকালে বর্ণিত অভিযোগের বিষয়ে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের সচিব জনাব মোঃ মাহবুবুর রহমানের সাথে বিস্তারিত আলোচনা করা হয়। তিনি জানান যে, অভিযোগে বর্ণিত একই বিষয়ে একটি বিভাগীয় তদন্ত করা হয়েছে। উক্ত তদন্তে ২০১৯ সালের এসএসসি ভোকেশনাল পরীক্ষার পরীক্ষার্থীর নাম রিপ্লেস করে এবং ফলাফল টেম্পারিং এর মাধ্যমে পরীক্ষায় পাস করানোর অভিযোগের সত্যতা পাওয়া গিয়েছে মর্মে অভিহিত করা হয়।তার সাথে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করার বিষয়ে তদন্ত কমিটির প্রতিবেদন এর সুপারিশ করা হয়। (পর্বে -১)

×
10 May 2026 17:19

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় পোস্ট

সিসিকের পরিচ্ছন্ন পরিদর্শক ফারুকের যত সম্পদ

কারিগরি বোর্ডের সামসুল আলমের রিপ্লেসমেন্ট জাল-জালিয়াতির ও ফলাফল টেম্পারিং সংক্রান্ত তদন্ত রিপোর্ট চাপা পড়ে আছে !

Update Time : ১১:১১:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ নভেম্বর ২০২২