০৫:৫৬ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়নশিপ শুরু বাংলাদেশের

  • Reporter Name
  • Update Time : ০৮:৩৬:১০ অপরাহ্ন, শনিবার, ২ মার্চ ২০২৪
  • ৪৮৭ Time View

সাফ অনূর্ধ্ব-১৬ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে শুভ সূচনা করেছে বাংলাদেশ। নেপালের কাঠমান্ডুতে চেসাল স্টেডিয়ামে বাংলাদেশ ২-০ গোলে হারিয়েছে স্বাগতিক নেপালকে। ম্যাচের উভয় গোলই হয়েছে প্রথমার্ধে। ম্যাচের শুরু থেকেই বাংলাদেশ বল দখল ও আক্রমণে এগিয়ে ছিল। সংঘবদ্ধ এক আক্রমণে বাংলাদেশ লিড নেয়। ২৪ মিনিটে সাথী মুন্ডার দারুণ এক মুভে বক্সের ভেতরে থ্রু ঠেলে দেন। নেপালের গোলরক্ষক পোস্ট থেকে বেরিয়ে এসেও বলের নাগাল পাননি। বাংলাদেশের ফরোয়ার্ড সুরভী আকন্দ প্রীতি দ্রুতগতিতে বক্সে প্রবেশ করে প্লেসিংয়ে গোল করেন। ৫ মিনিট পর সেই প্রীতিই ব্যবধান দ্বিগুণ করেন। বক্সের বাম দিকে বল নিয়ে আক্রমণে ছিলেন বাংলাদেশের আলফি। নেপালের গোলরক্ষক তাকে বাধা দিয়ে তাকে ফেলে দেন। রেফারি পেনাল্টির বাঁশি বাজাতে কার্পণ্য করেননি। স্পট কিক থেকে বাংলাদেশকে ২-০ গোলের লিড এনে দেন। বিরতির পর স্বাগতিক নেপাল ম্যাচে ফেরার চেষ্টা করেছে। বাংলাদেশের রক্ষণ দুর্গে কাপন ধরানোর মতো তেমন আক্রমণ করতে পারেনি নেপাল। ৬২ মিনিটে আরিফার ক্রসে সৌরভি প্রীতির প্লেসিং সাইড জালে গেলে হ্যাটট্রিক বঞ্চিত হন।

সাফ অ-১৬ টুর্নামেন্টে চার দল অংশগ্রহণ করছে। এক ম্যাচ শেষে ভারত ও বাংলাদেশ তিন পয়েন্ট অর্জন করেছে। ৫ মার্চ বাংলাদেশের পরবর্তী ম্যাচ ভারতের বিপক্ষে। চার দল তিন ম্যাচ করে খেলার পর শীর্ষ দুই দল ফাইনাল খেলবে।

×
10 May 2026 17:56

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় পোস্ট

সিসিকের পরিচ্ছন্ন পরিদর্শক ফারুকের যত সম্পদ

নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়নশিপ শুরু বাংলাদেশের

Update Time : ০৮:৩৬:১০ অপরাহ্ন, শনিবার, ২ মার্চ ২০২৪