০৭:০৮ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মোহাম্মদপুরে ছিনতাই করতে গিয়ে গণপিটুনি, একজন নিহত

  • Reporter Name
  • Update Time : ০৫:০০:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫
  • ১৩৭ Time View

রাজধানীর মোহাম্মদপুরে ছিনতাই করতে গিয়ে গণপিটুনির শিকার হয়েছে দুই যুবক। এতে ঘটনাস্থলেই এক ছিনতাইকারী নিহত হয়েছেন, অন্যজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করেছে পুলিশ। নিহতের নাম ইয়ামিন (২৩)। তিনি মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকার মাহবুবের ছেলে। গ্রামের বাড়ি ভোলার লালমোহন উপজেলার চরসখিনা গ্রামে। আহত যুবকের নাম ফাহিম, তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে। সোমবার (৮ সেপ্টেম্বর) বিকেল ৩টা ১০ মিনিটের দিকে চন্দ্রিমা মডেল টাউন রোড নং-১২, বুড়িগঙ্গা নদীর তীরবর্তী ওয়াকওয়েতে এ ঘটনা ঘটে। তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) এ কে এম মেহেদী হাসান জানান, “স্থানীয় জনতা মোবাইল ছিনতাইয়ের সময় দুই যুবককে আটক করে গণপিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে ইয়ামিনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আহত ফাহিম চিকিৎসাধীন আছেন।”

পুলিশ জানায়, নিহত-আহত দুইজনই চিহ্নিত ছিনতাইকারী। ঘটনাস্থল থেকে ছিনতাই হওয়া মোবাইলটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মোহাম্মদপুর থানায় পৃথক দুটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

×
10 May 2026 19:08

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় পোস্ট

সিসিকের পরিচ্ছন্ন পরিদর্শক ফারুকের যত সম্পদ

মোহাম্মদপুরে ছিনতাই করতে গিয়ে গণপিটুনি, একজন নিহত

Update Time : ০৫:০০:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫