০৬:২৭ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদপুরে অভিযান-তল্লাশির মধ্যেই প্রবাসীর বাড়িতে ডাকাতি

  • Reporter Name
  • Update Time : ০২:০০:১০ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫
  • ১২৭ Time View

চাঁদপুরের বড়ইকান্দি গ্রামে গতকাল বৃহস্পতিবার গভীর রাতে এক সৌদিপ্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা মুন্সিগঞ্জে পুলিশের সঙ্গে ডাকাত দলের গোলাগুলির পর চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় কয়েক দিন ধরে যৌথ বাহিনীর অভিযান চলছে। তবে এর মধ্যেই ডাকাতেরা আবার সক্রিয় হয়ে উঠেছে। উপজেলার বড়ইকান্দি গ্রামে গতকাল বৃহস্পতিবার গভীর রাতে এক সৌদিপ্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে ভুক্তভোগী প্রবাসী নিজাম উদ্দিন মিয়াজীর বাড়ি জহিরাবাদ ইউনিয়নের বড়ইকান্দি গ্রামে। একতলা ওই বাড়িতে তাঁর স্ত্রী নারগিস আক্তার ও তিন সন্তান থাকেন।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গতকাল দিবাগত রাত আড়াইটার দিকে মুখোশ পরে ১৫ থেকে ২০ জন দুর্বৃত্ত বাড়িটির কলাপসিবল গেট ও প্রধান দরজার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে গামছা দিয়ে হাত-পা বেঁধে ফেলে তারা। এরপর সবাইকে মারধর করে এবং চিৎকার করলে হত্যার হুমকি দেয়। ডাকাতেরা আলমারি, ওয়ার্ডরোব ও ক্যাবিনেট ভেঙে একটি আইফোন, ৮ ভরি সোনা, একটি সোনার বার, কয়েক জোড়া কানের দুল ও ১০ হাজার টাকা লুট করে। এ ছাড়া বাড়ির কাপড়চোপড়সহ অন্যান্য জিনিসপত্র তছনছ করে চলে যায়। ডাকাতেরা চলে যাওয়ার পর বাড়ির সদস্যদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসেন। পরে ভোর পাঁচটার দিকে তাঁরা থানায় খবর দেন। খবর পেয়ে সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং আলামত সংগ্রহ করে। আজ শুক্রবার সকালে গিয়ে দেখা যায়, বাড়ির ফটক ও দরজার তালা ভাঙা, কক্ষগুলো এলোমেলো এবং আলমারি-ড্রয়ার ছড়িয়ে–ছিটিয়ে আছে।

নারগিস আক্তার প্রথম আলোকে বলেন, বাড়ির ভেতরে ১০ থেকে ১২ জন প্রবেশ করে। বাইরে আরও ৭ থেকে ৮ জন ছিল। তাদের সবার মুখে মুখোশ পরা। হাতে রামদা, ছুরিসহ অন্যান্য অস্ত্র ছিল। কাউকেই চিনতে পারেননি তিনি। ডাকাতদের মারধরে তিনি ও তাঁর ছেলেমেয়েরা আহত হয়। টাকা, সোনাসহ তাঁর প্রায় ২৫ লাখ টাকার মালামাল নিয়ে যায় ডাকাতেরা। মৌখিকভাবে থানায় অভিযোগ করেছেন। মামলার প্রস্তুতি নিচ্ছেন।মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করেছে। এখনো মামলা হয়নি, তবে প্রক্রিয়াধীন। জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। অভিযান ও তল্লাশির মধ্যেও ডাকাতির ঘটনা ঘটল কীভাবে—এমন প্রশ্নের জবাবে তিনি সরাসরি কিছু না বলে এড়িয়ে যান।

×
10 May 2026 18:27

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় পোস্ট

সিসিকের পরিচ্ছন্ন পরিদর্শক ফারুকের যত সম্পদ

চাঁদপুরে অভিযান-তল্লাশির মধ্যেই প্রবাসীর বাড়িতে ডাকাতি

Update Time : ০২:০০:১০ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫