০৬:২৭ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

যাত্রাবাড়ীতে বাসায় ডাকাতি, বাধা দেয়ায় বাড়ির মালিককে হত্যা

  • Reporter Name
  • Update Time : ০২:০০:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫
  • ১৭২ Time View

রাজধানীর যাত্রাবাড়ী বিবির বাগিচা এলাকার একটি বাসায় ডাকাতের কবলে পড়ে স্বামী নিহত ও স্ত্রী গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার ভোরে এই ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ইসমাইল খানকে ভোর সাড়ে ৬টার দিকে মৃত ঘোষণা করেন এবং তার স্ত্রী সালেহা বেগমকে জরুরি বিভাগে চিকিৎসা দেয়া হয়। তার অবস্থাও আশঙ্কাজনক বলে জানান চিকিৎসক। হাসপাতালে নিয়ে আসা সুলতান মিয়া জানান, যাত্রাবাড়ী বিবির বাগিচার ইত্যাদি গলি৭৬/ ২নং বাসার ভোরে একদল ডাকাত কলিংবেল চাপলে গৃহকর্তা দরজা খুলতেই ডাকাতদল জোরপূর্বক ভাবে বাসায় প্রবেশ করে। এ সময় বাধা দিলে ইসমাইল হোসেনকে শ্বাসরোধ করে হত্যার পর স্ত্রী বাধা দিলে তাকে বেধড়ক পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করে। সালেহা বেগমের চিৎকার শুনে ঘটনাস্থলে গিয়ে দুজনকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসলে ইসমাইল খানকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এবং তার স্ত্রী চিকিৎসাধীন রয়েছেন।

চিকিৎসকরা জানিয়েছেন, সালেহা বেগমের অবস্থা আশঙ্কাজনক। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানার পুলিশকে অবগত করা হয়েছে।

×
10 May 2026 18:27

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় পোস্ট

সিসিকের পরিচ্ছন্ন পরিদর্শক ফারুকের যত সম্পদ

যাত্রাবাড়ীতে বাসায় ডাকাতি, বাধা দেয়ায় বাড়ির মালিককে হত্যা

Update Time : ০২:০০:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫