০৬:২৭ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

যশোরে ট্রাকের ধাক্কায় নিহত স্বামী, আহত স্ত্রী

  • Reporter Name
  • Update Time : ০২:০০:২৩ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫
  • ৯৮ Time View

যশোরের ঝিকরগাছায় মোটরসাইকেল দুর্ঘটনায় স্বামী নিহত ও স্ত্রী গুরুতর আহত হয়েছেন। শনিবার (৮ নভেম্বর) রাত ৯টার দিকে যশোর-বেনাপোল মহাসড়কের ঝিকরগাছা উপজেলার গদখালী মঠবাড়ির মোড়ে এ দুর্ঘটনায় হতাহতের তথ্য দেন নাভারন হাইওয়ে থানার ওসি মহসিন আলী। নিহত হাসান আলী (২১) যশোরের শার্শা উপজেলার বাগআচড়া বাগুড়ি গ্রামের কবির হোসেনের ছেলে। মারাত্মকভাবে আহত তার স্ত্রী প্রিয়াংকা (১৯) বর্তমানে যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। স্থানীয়দের বরাতে ওসি বলেন, হাসান স্ত্রীকে নিয়ে যশোর শহর থেকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। গদখালী মঠবাড়ির মোড়ে পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে দুজনই মারাত্মক আহত হন।

তিনি বলেন, স্থানীয়রা তাদের উদ্ধার করে যশোর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হাসানকে মৃত ঘোষণা করেন। নিহতের লাশ যশোর সদর হাসপাতালের মর্গে রয়েছে। দুর্ঘটনার পরপরই ট্রাক চালক পালিয়েছে।

×
10 May 2026 18:27

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় পোস্ট

সিসিকের পরিচ্ছন্ন পরিদর্শক ফারুকের যত সম্পদ

যশোরে ট্রাকের ধাক্কায় নিহত স্বামী, আহত স্ত্রী

Update Time : ০২:০০:২৩ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫