০৭:১৮ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

অনিবার্য কারণ ছাড়া নির্বাচন বিলম্বিত হোক বিএনপি চায় না

  • Reporter Name
  • Update Time : ০১:০০:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫
  • ৬৭ Time View

অনিবার্য কারণ ছাড়া নির্বাচন বিলম্বিত হোক বিএনপি তা চায় না বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন কমিশন বিষয়ক কমিটির প্রধান নজরুল ইসলাম খান। খালেদা জিয়া অসুস্থ, এই প্রেক্ষাপটে তফসিল পেছানোর আবেদন করেছেন কি? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, অনিবার্য কারণ ছাড়া নির্বাচন বিলম্বিত হোক বিএনপি চায় না। আশা করছি দ্রুত সুস্থ হয়ে নির্বাচন প্রক্রিয়ায় অংশ নেবেন খালেদা জিয়া। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেলে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসে বিএনপির একটি প্রতিনিধিদল। বিকেল ৪টা ৪০ মিনিটে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে এ বৈঠক হয়।

তফসিল পেছানো প্রসঙ্গে এই বিএনপি নেতা বলেন, বেগম জিয়া অসুস্থ। তার জন্য দোয়া করছি। আল্লাহর মেহেরবানিতে তার চিকিৎসা চলছে। তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন এটা বিবেচনায় নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। অনিবার্য কারণ ছাড়া বিএনপি নির্বাচন বিলম্ব চায় না। তিনি দ্রুত সুস্থ হয়ে নির্বাচন প্রক্রিয়ায় অংশ নেবেন। আমরা দ্রুত নির্বাচন চাই। যথাসময়ে নির্বাচন হোক এটা আমাদের চাওয়া।

×
10 May 2026 19:18

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় পোস্ট

সিসিকের পরিচ্ছন্ন পরিদর্শক ফারুকের যত সম্পদ

অনিবার্য কারণ ছাড়া নির্বাচন বিলম্বিত হোক বিএনপি চায় না

Update Time : ০১:০০:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫