০৫:২২ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ঘন কুয়াশায় বরিশালের সঙ্গে বন্ধ সারা দেশের নৌ চলাচল

  • Reporter Name
  • Update Time : ১২:০০:০৩ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫
  • ৮৪ Time View

ঘন কুয়াশার কারণে বরিশাল-ঢাকা রুটসহ আভ্যন্তরীণ সব রুটে যাত্রীবাহী সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করেছে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ। গতকাল রোববার সন্ধ্যা ৭টার দিকে আকস্মিক এ সিন্ধান্ত নেওয়া হয়। এ কারণে চরম ভোগান্তিতে পড়েছেন বরিশাল-ঢাকাসহ অভ্যন্তরীণ রুটের হাজার হাজার যাত্রী। বাধ্য হয়ে লঞ্চঘাট ত্যাগ করেন কয়েক হাজার মানুষ। বরিশাল বিআইডব্লিউটিএ সূত্র জানায়, হঠাৎ ঘন কুয়াশা পড়ায় নৌ দুর্ঘটনা বাড়ছে। দুর্ঘঘটনা ও যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে আকস্মিক এ সিদ্ধান্ত নিতে হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রী নিরাপত্তা নিশ্চিতের কারণে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। পরবর্তী নোটিস না দেওয়া পর্যন্ত বরিশালের সঙ্গে সারা দেশের নৌ চলাচল স্থগিত থাকবে। বরিশাল যাত্রীবাহী লঞ্চ মালিক সমিতির সূত্র জানায়, রোববার রাত ৯টার দিকে বরিশাল টার্মিনাল থেকে এমভি এমন খান-৭, এমভি পারাবত-১০, এমভি পারাবত-১২, সুরভী-৭ ও ভায়রা রুটসহ পাঁচটি লঞ্চ ঢাকার উদ্দেশে ছাড়ার কথা ছিল। লঞ্চ চলাচল বন্ধ থাকায় কেবিনের যাত্রীদের টিকিট ফেরত দেওয়া হয়েছে। যাত্রীরা জানান, হঠাৎ লঞ্চ চলাচল বন্ধ হওয়ায় নির্ধারিত সময়ে ঢাকায় পৌঁছানো সম্ভব হচ্ছে না। এছাড়া সপ্তাহের প্রথম দিন হওয়ায় বাসের টিকিটও পাওয়া যাচ্ছে না। এতে তারা দ্বিগুণ সমস্যায় পড়েছেন। এছাড়া জরুরি প্রয়োজনে অনেকে দুই-তিনগুণ অতিরিক্ত টাকা খরচ করে গন্তব্যের উদ্দেশে রওনা হয়েছেন।

এ বিষয়ে বরিশাল বিআইডব্লিউটিএর সহকারী পরিচালক মোহাম্মদ সোলায়মান বরিশালের অভ্যন্তরীণ রুটসহ সব রুটে লঞ্চ চলাচল বন্ধ রাখার সিন্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান। তিনি জানান, পরবর্তী সিন্ধান্ত না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে।

×
10 May 2026 17:22

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় পোস্ট

সিসিকের পরিচ্ছন্ন পরিদর্শক ফারুকের যত সম্পদ

ঘন কুয়াশায় বরিশালের সঙ্গে বন্ধ সারা দেশের নৌ চলাচল

Update Time : ১২:০০:০৩ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫