০৬:৩৩ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সাগরে নিম্নচাপ, এমন বৃষ্টি ঝরতে পারে সারা দিন

  • Reporter Name
  • Update Time : ১০:০০:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫
  • ১৬৩ Time View

রাজধানী ঢাকায় আজ বৃহস্পতিবার সকাল থেকেই শুরু হয়েছে বৃষ্টি। বৃষ্টি হচ্ছে দেশের বিভিন্ন স্থানে। বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া সুস্পষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়েছে। আর এর প্রভাবেই এই বৃষ্টি।আবহাওয়া অধিদপ্তর বলছে, দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি আজ থাকতে পারে সারা দিন। আগামীকালও বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। দেশের চার বিভাগেই বর্ষণের সতর্কবার্তা ইতিমধ্যেই দিয়ে রেখেছে আবহাওয়া অধিদপ্তর। ইতিমধ্যে দেশের চার সমুদ্র বন্দরকে তিন নম্বর সতর্ক সংকেত জানিয়ে দেওয়া হয়েছে। চলতি মে মাসের শুরু থেকেই দেশের বিভিন্ন স্থানে তাপ প্রবাহ বয়ে যায়। চলতি মাসেই দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়। তবে মাসের অর্ধেক সময়ের পর থেকেই থেমে থেমে বৃষ্টি হতে শুরু করে। শেষ সপ্তাহের দিকে এসে বৃষ্টি প্রবণতা বাড়তে থাকে। এরই মধ্যে আবার সাগরে লঘুচাপ দেখা দেয়। লঘুচাপটি নিম্নচাপে এখন পরিণত হয়েছে তবে এ থেকে ঘূর্ণিঝড়ের কোনো আশঙ্কা নেই বলেই জানিয়েছেন আবহাওয়াবিদেরা।আজ ভোরের দিকে সাগরে নিম্নচাপটি সৃষ্টি হয়। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক আজ সকাল আটটার দিকে প্রথম আলোকে বলেন, আজ রাজধানী শহর দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে। আগামীকাল ও বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে শনিবার থেকে বৃষ্টির পরিমাণ বেশ খানিকটা কমে আসতে পারে। বিশেষ করে রাজশাহী ও রংপুর বিভাগে অপেক্ষাকৃত কম বৃষ্টি হতে পারে।আবহাওয়া অধিদপ্তর ইতিমধ্যে বলেছে, সাগরের সৃষ্টি হওয়া এই নিম্নচাপের প্রভাবে চট্টগ্রাম , খুলনা ,বরিশাল ও সিলেট বিভাগের কিছু কিছু স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। কোনো স্থানে ৮৮ মিলিমিটারের বেশি বৃষ্টি হলে তাকে অতি ভারী বৃষ্টি বলা হয়। অতি ভারী বৃষ্টির কারণে চট্টগ্রাম, রাঙামাটি, বান্দরবান ও কক্সবাজার জেলার পাহাড়ি অঞ্চলগুলোতে পাহাড় ধসের আশঙ্কার কথাও বলা হয়েছে আবহাওয়ার বার্তায়।

×
10 May 2026 18:33

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় পোস্ট

সিসিকের পরিচ্ছন্ন পরিদর্শক ফারুকের যত সম্পদ

সাগরে নিম্নচাপ, এমন বৃষ্টি ঝরতে পারে সারা দিন

Update Time : ১০:০০:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫