০৬:১৬ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বিমান বিধ্বস্তে হতাহতদের জন্য বায়তুল মোকাররমে বিশেষ দোয়া

  • Reporter Name
  • Update Time : ০৮:২০:০৯ পূর্বাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫
  • ১৭৫ Time View

মাইলস্টোন স্কুলে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে শিশুসহ অনেকের হতাহতের ঘটনায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বাদ জোহর অনুষ্ঠিত এ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বায়তুল মোকাররমের পেশ ইমাম হাফেজ মাওলানা মো. মুহিউদ্দীন কাসেম। এতে দীনী দাওয়াত ও সংস্কৃতি বিভাগের পরিচালক ড. মোহাম্মদ হারুনূর রশীদসহ ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। এসময় নিহতদের রূহের মাগফিরাত ও রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আহতদের সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

এর আগে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের মাগফিরাত ও চিকিৎসারত আহতদের সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করার জন্য সোমবার ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে দেশের সকল মসজিদের খতিব, ইমাম ও মসজিদ কমিটিসহ সংশ্লিষ্ট সবাইকে বিশেষভাবে অনুরোধ করা হয়।

×
10 May 2026 18:16

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় পোস্ট

সিসিকের পরিচ্ছন্ন পরিদর্শক ফারুকের যত সম্পদ

বিমান বিধ্বস্তে হতাহতদের জন্য বায়তুল মোকাররমে বিশেষ দোয়া

Update Time : ০৮:২০:০৯ পূর্বাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫