০৭:৫৮ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

২ জানুয়ারির আগে এনআইডির ভুল সংশোধনের অনুরোধ

  • Reporter Name
  • Update Time : ০৩:১২:০৯ অপরাহ্ন, রবিবার, ৮ ডিসেম্বর ২০২৪
  • ১৯২ Time View

আগামী ২ জানুয়ারির আগে জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) ভুল সংশোধন করতে অনুরোধ জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

রোববার (১২ ডিসেম্বর) ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) মো. শরিফুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই অনুরোধ জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৫ সালের ২ জানুয়ারি খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। যাদের এনআইডিতে ভুল আছে, তাদের জরুরি ভিত্তিতে এ সময়ের আগেই সংশ্লিষ্ট উপজেলা/থানা নির্বাচন অফিসে গিয়ে তা সংশোধন করার জন্য অনুরোধ করা হচ্ছে।

ভোটার তালিকা আইন অনুযায়ী, প্রতিবছর ২ জানুয়ারি থেকে ২ মার্চ পর্যন্ত— এই সময়ের মধ্যে ভোটার তালিকা হালনাগাদ করা হয়। প্রতিবছর ২ জানুয়ারি তার আগের বছরের তথ্য নিয়ে হালনাগাদ ভোটার তালিকার খসড়া প্রকাশ করে ইসি।

তালিকা নিয়ে দাবি, আপত্তি নিষ্পত্তি শেষে ২ মার্চ প্রকাশ করা হয় চূড়ান্ত তালিকা। আগামী ২ মার্চ চলতি বছরের তথ্য নিয়ে হালনাগাদ চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।

×
10 May 2026 19:58

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Jakir Patwary

জনপ্রিয় পোস্ট

সিসিকের পরিচ্ছন্ন পরিদর্শক ফারুকের যত সম্পদ

২ জানুয়ারির আগে এনআইডির ভুল সংশোধনের অনুরোধ

Update Time : ০৩:১২:০৯ অপরাহ্ন, রবিবার, ৮ ডিসেম্বর ২০২৪