১২:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

লক্ষ্মীপুরে স্কুল মাঠে গরু-ছাগলের হাট, শিক্ষার্থীদের মানববন্ধন

  • Reporter Name
  • Update Time : ০৮:১৫:৫৮ অপরাহ্ন, বুধবার, ১২ জুন ২০২৪
  • ৩২২ Time View

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুরে স্কুল মাঠে গরু-ছাগলের হাট বসানোর প্রতিবাদে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। মঙ্গলবার (১১ জুন) দুপুরে মানবন্ধন করেছে উপজেলার কাজির দিঘীরপাড় সরকারি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিজাম উদ্দিনের নেতৃত্বে মানববন্ধনে বিদ্যালয়ের ৬০০ ছাত্রছাত্রী অংশ নেয়। এসময় শিক্ষার্থীরা স্কুল মাঠে গরু ছাগলের হাট বন্ধের দাবিতে নানা শ্লোগান দেয়।
প্রধান শিক্ষক নিজাম উদ্দিনসহ শিক্ষক ও শিক্ষার্থীদের দাবী, প্রতি মঙ্গলবার হাটের কারণে স্কুল বন্ধ থাকে। এছাড়া ঈদের সময় বুধবার ও বৃহস্পতিবার দুইদিন হাট চলে। এতে করে শিক্ষার্থীদের লেখা পড়া বিঘ্নিত হয়। পাশপাশি গরু ছাগলের হাটের কারণে বিদ্যালয়ের গোটা মাঠ অধিকাংশ সময় কর্দমাক্ত থাকে। চলাচল নানাভাবে ব্যাঘাত ঘটে। এসব কারণে বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা কমে যাচ্ছে। ভালো শিক্ষার্থীরা এখানে ভর্তি হতে চায় না। এছাড়াও শিক্ষার নতুন কাইটেরিয়া স্কুল মাঠে ছাত্র-ছাত্রীদের বিভিন্ন ক্লাশ করাতে হয়। তাই এ মাঠে হাট বসালে বিদ্যালয়ে ক্লাস পরিচালনার পরিবেশ নষ্ট হয়।

স্থানীয় চেয়ারম্যান তোফাজ্জল হোসেন মুন্সী বলেন, মঙ্গলবার ও বুধবার হাটের কারণে বিদ্যালয়ের ক্লাস সকাল আটটা থেকে বেলা একটা পর্যন্ত চলে। তারপর হাট বসে। আসলে ওই দিন নামমাত্র বিদ্যালয় চলে। হাটের পর দেখা যায়, পুরো বিদ্যালয় গোবরসহ আবর্জনায় ভরে থাকে। শিক্ষার্থীরা মাঠে খেলাধুলা করতে পারে না। বিষয়টি অত্যন্ত দুঃখজনক।

রায়পুর উপজেলা নির্বাহী অফিসার ইমরান খান এ বিষয়ে বলেন, এটি একটি পুরোনো হাট। কাজির দিঘীরপাড় বিদ্যালয়ের মাঠের পুর্ব ও দক্ষিণ দিকে হাটের অবকাঠামো আছে। হাট ইজারা দেয়া হয়েছে, বিদ্যালয়ের মাঠ ইজারা দেয়া হয়নি। এটি কীভাবে ব্যবহৃত হচ্ছে সেটি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

×
9 May 2026 00:58

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Jakir Patwary

জনপ্রিয় পোস্ট

সিসিকের পরিচ্ছন্ন পরিদর্শক ফারুকের যত সম্পদ

লক্ষ্মীপুরে স্কুল মাঠে গরু-ছাগলের হাট, শিক্ষার্থীদের মানববন্ধন

Update Time : ০৮:১৫:৫৮ অপরাহ্ন, বুধবার, ১২ জুন ২০২৪