০৭:০৪ অপরাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

রামগঞ্জ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান কামরুল বিএসসিকে থানা প্রাঙ্গণে ডিম নিক্ষেপ

  • Reporter Name
  • Update Time : ০৯:১২:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫
  • ২৯৩ Time View

নেওয়াজ সাকিল আহমেদ, রামগঞ্জ প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগঞ্জে উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও রামগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি কামরুল হাসান বিএসসি এবং যুবলীগ নেতা বিল্লাল হোসেনকে গ্রেপ্তার করে আদালতে হাজির করেছে পুলিশ।

আজ শনিবার (১৯ জুলাই) দুপুরে, আদালতে নিয়ে যাওয়া হচ্ছিল ওই দুই রাজনৈতিক নেতাকে। এ সময় থানা প্রাঙ্গণে হঠাৎ উত্তেজনা ছড়িয়ে পড়ে। উপস্থিত ছাত্রদল ও যুবদলের কয়েকজন নেতাকর্মী হঠাৎ করে আসামিদের লক্ষ্য করে ডিম নিক্ষেপ করে। পরিস্থিতি সামাল দিতে পুলিশ দ্রুত তাদেরকে পুলিশ ভ্যানে তোলে এবং নিরাপত্তা জোরদার করে।

প্রশাসনের কঠোর পাহারার মধ্যেও এমন ঘটনায় সচেতন মহলে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। অনেকেই ঘটনাটিকে নিরাপত্তা ব্যবস্থা ভাঙনের একটি দৃষ্টান্ত হিসেবে দেখছেন, অন্যদিকে কেউ কেউ একে উদ্দেশ্যপ্রণোদিত রাজনৈতিক বার্তা হিসেবেও ব্যাখ্যা করছেন।

এ ঘটনায় এলাকায় রাজনৈতিক উত্তেজনা কিছুটা বাড়লেও, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

×
8 May 2026 19:04

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Jakir Patwary

জনপ্রিয় পোস্ট

সিসিকের পরিচ্ছন্ন পরিদর্শক ফারুকের যত সম্পদ

রামগঞ্জ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান কামরুল বিএসসিকে থানা প্রাঙ্গণে ডিম নিক্ষেপ

Update Time : ০৯:১২:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫