০৭:০৪ অপরাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

রামগঞ্জে প্রবাসীর জমিতে গাছ কেটে দখলের অভিযোগ

  • Reporter Name
  • Update Time : ০৪:৩৮:১১ অপরাহ্ন, বুধবার, ১১ জুন ২০২৫
  • ৪২৭ Time View

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ইছাপুর ইউনিয়নের উত্তর শ্রীরামপুর গ্রামের মধুর বাড়িতে প্রবাসী মোস্তফা কামালের জমিতে গাছ কেটে দখলের চেষ্টা হয়েছে বলে অভিযোগ উঠেছে। সোমবার (৯ জুন) কুয়েত প্রবাসী মোস্তফা কামালের প্রায় ৪০ বছর ধরে ভোগদখলে থাকা বাগান বাড়িতে স্থানীয় কিছু ব্যক্তি দেশীয় অস্ত্রসহ প্রবেশ করে ৮-১০টি গাছ কেটে ফেলেন।

অভিযোগ অনুযায়ী, অভিযুক্তরা হলেন একই এলাকার মো. রফিকুল ইসলাম মিঝি, মনির হোসেন শুক্কুর, নুর নবী মিঝি, মাসুদ মিঝি, বিল্লাল মিঝি এবং আব্দুল কাদের মিঝি। তারা প্রবাসী মোস্তফা কামালকে জিম্মি করে জমি দখলের উদ্দেশ্যে এই কর্মকাণ্ড চালান বলে জানা গেছে।

ঘটনার সময় ভুক্তভোগী মোস্তফা কামাল রামগঞ্জ থানা পুলিশকে ফোন করলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং উভয় পক্ষকে কাগজপত্রসহ থানায় বসে আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান জানায়।

বিষয়টি নিয়ে অভিযুক্তদের সঙ্গে কথা বললে তারা দাবি করেন, ওই জমিতে তাদের ৫ শতাংশ অধিকার রয়েছে এবং এ কারণেই গাছ কাটার মাধ্যমে সমাধান চেয়েছেন।

×
8 May 2026 19:04

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Jakir Patwary

জনপ্রিয় পোস্ট

সিসিকের পরিচ্ছন্ন পরিদর্শক ফারুকের যত সম্পদ

রামগঞ্জে প্রবাসীর জমিতে গাছ কেটে দখলের অভিযোগ

Update Time : ০৪:৩৮:১১ অপরাহ্ন, বুধবার, ১১ জুন ২০২৫