০৮:২৭ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বিমানবন্দরে সুবর্ণা মুস্তাফাকে আটকে দিল পুলিশ

  • Reporter Name
  • Update Time : ০৮:০৭:৫২ অপরাহ্ন, শনিবার, ৩০ নভেম্বর ২০২৪
  • ২৬৭ Time View

বিদেশ যাওয়ার সময় একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসন-৪ এর সাবেক সংসদ সদস্য ও অভিনেত্রী সুবর্ণা মুস্তাফাকে বিমানবন্দরে আটকে দিয়েছে ইমিগ্রেশন পুলিশ। যাত্রী হিসেবে তার সঙ্গে স্বামী বদরুল আনাম সাউদও ছিলেন। তাকেও দেশ ছাড়তে দেওয়া হয়নি।

শনিবার (৩০ নভেম্বর) দুপুরে তাদের বিমানবন্দর থেকে ফিরিয়ে দেওয়া হয়।হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দায়িত্বশীল একটি সূত্র ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছে।সূত্র জানায়, সুবর্ণা মুস্তাফা স্বামীসহ ব্যাংকক যাচ্ছিলেন। তাকে বিমানবন্দর থেকে ফিরিয়ে দেওয়া হলেও আটক বা গ্রেপ্তার করা হয়নি।

বিমানবন্দর কর্তৃপক্ষ থেকে জানা গেছে, আজ থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে থাইল্যান্ডে যাওয়ার কথা ছিল সুবর্ণা মুস্তাফার। সেজন্য সকালে তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত হন। একপর্যায়ে তিনি ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন করে বোর্ডিং গেটের দিকে চলে যান। পরে একটি গোয়েন্দা সংস্থার দেশত্যাগের নিষেধাজ্ঞার অনানুষ্ঠানিক তালিকায় সুবর্ণার নাম রয়েছে বলে সংস্থাটি ইমিগ্রেশন পুলিশকে জানায়।

এরপর বোর্ডিং গেট এলাকা থেকে সুর্বণার বহির্গমন সিল বাতিল করে তাদেরকে বিমানবন্দর থেকে বের করে দেওয়া হয়।

সুবর্ণা মুস্তাফা ২০১৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত সংরক্ষিত মহিলা আসন-৪-এ আওয়ামী লীগের প্রতিনিধিত্ব করেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ সরকার গঠন করলে সংরক্ষিত নারী আসনের মনোনীত এমপি হন তিনি। অভিনয়ে বিশেষ অবদান রাখার জন্য ২০১৯ সালে একুশে পদকে ভূষিত হন সুবর্ণা মুস্তাফা।

×
10 May 2026 20:27

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Jakir Patwary

জনপ্রিয় পোস্ট

সিসিকের পরিচ্ছন্ন পরিদর্শক ফারুকের যত সম্পদ

বিমানবন্দরে সুবর্ণা মুস্তাফাকে আটকে দিল পুলিশ

Update Time : ০৮:০৭:৫২ অপরাহ্ন, শনিবার, ৩০ নভেম্বর ২০২৪