০৫:৩৮ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

দেশে-বিদেশে নানা ষড়যন্ত্রের মধ্যেও দেশ এগিয়ে যাচ্ছে

  • Reporter Name
  • Update Time : ১০:০৩:০৩ অপরাহ্ন, সোমবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৪
  • ৫৩৮ Time View

বিভিন্ন স্থানীয় ও আন্তর্জাতিক মহলের ষড়যন্ত্রের মধ্যেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। নির্ধারিত সময়সীমার মধ্যেই দেশ স্মার্ট বাংলাদেশে রূপান্তরিত হবে।জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে সংসদ সদস্যরা আজ এ কথা বলেন। জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের উপর ধন্যবাদ প্রস্তাব উত্থাপন করেন। প্রস্তাব সমর্থন করেন জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন। আলোচনায় অংশ নিয়ে সরকারি দলের হুইপ নজরুল ইসলাম বাবু বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন সরকার বাংলাদেশকে উন্নয়নের রোল মডেলে পরিণত করেছে। এখন ২০৪১ সালের মধ্যে দেশকে স্মার্ট বাংলাদেশে পরিণত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।’ স্বতন্ত্র সংসদ সদস্য শফিকুর রহমান বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের বিভিন্ন খাতে উল্লেখযোগ্য উন্নয়ন করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ হবে সমৃদ্ধশালী।’ তিনি বলেন, রাষ্ট্রপতি তার ১৪৩ পৃষ্ঠার ভাষণে দেশের সুশাসন, দক্ষ যুব উন্নয়ন, স্থানীয় সরকার, আদিবাসীদের উন্নয়ন এবং দেশের প্রতিরক্ষা ব্যবস্থা উন্নয়নের উপর গুরুত্বারোপ করেছেন। জাতীয় পার্টির সদস্য মাসুদ উদ্দিন চৌধুরী বলেন, আওয়ামী লীগের নেতৃত্বাধীন বর্তমান সরকার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে সোনার বাংলার স্বপ্ন দেখেছিলেন, সেই স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। আলোচনায় আরও অংশ নেন- সরকারি দলের সদস্য আনোয়ারুল আজিম আনার, মো. আবদুল ওয়াদুদ, শেখ সালাউদ্দিন, সাহদারা মান্নান, আলী আজম, শরিফুল ইসলাম জিন্নাহ, ফাহমি গোলন্দাজ বাবেল ও মাহিউদ্দিন বাচ্চু, স্বতন্ত্র সদস্য ছানোয়ার হোসেন ও শাহ সারোয়ার কবীর। সংসদ সদস্যরা শিক্ষা, বিদ্যুৎ, কৃষি, স্বাস্থ্য, অবকাঠামো উন্নয়ন, অর্থনীতি এবং খাদ্যসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে বর্তমান সরকারের সাফল্য তুলে ধরেন।

×
10 May 2026 17:38

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় পোস্ট

সিসিকের পরিচ্ছন্ন পরিদর্শক ফারুকের যত সম্পদ

দেশে-বিদেশে নানা ষড়যন্ত্রের মধ্যেও দেশ এগিয়ে যাচ্ছে

Update Time : ১০:০৩:০৩ অপরাহ্ন, সোমবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৪