০৭:৪২ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুল্থানে আহত ও শহিদদের স্মরনে পটুয়াখালী প্রশাসনের স্মরনসভা

  • Reporter Name
  • Update Time : ০৯:০৯:১০ অপরাহ্ন, রবিবার, ১ ডিসেম্বর ২০২৪
  • ১৯৬ Time View

‎ মোঃ সজিব সরদার ‎পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ ২০২৪ জুলাই- আগস্টে ছাত্র- জনতার গণঅভ্যুল্থানে আহত ও শহিদদের স্মরনে পটুয়াখালী জেলা প্রশাসনের উদ্যোগে স্মরন সভা অনুষ্ঠিত হয়েছে। ৩০ নভেম্বর শনিবার সকাল সাড়ে ১০ টায় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে সিভিল সার্জন ডাঃ এস এম কবির হাসান এর সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তারক হাওলাদারের উপস্থাপনায় জুলাই- আগস্টে ছাত্র- জনতার গণঅভ্যুল্থানে আহত ও শহিদদের স্মরনে জেলা প্রশাসন আয়োজিত স্মরন সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন। ‎বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার আহমাদ মাইনুল হাসান, জেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব আব্দুর রশিদ চুন্নু মিয়া, জেলা গণ অধিকার পরিষদের আহবায়ক মো. নজরুল ইসলাম লিটু, জেলা জামায়তের নায়েবে আমীর মো. মোশাররফ হোসাইন, পটুয়াখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি গোলাম কিবরিয়া, শহিদ হৃদয় তরুয়ার পিতা রতন তরুয়া, শহিদ সাংবাদিক মেহেদী হাসানের মাতা মাহামুদা বেগম, আহত গোলাম রাব্বী, পটুয়াখালীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বদানকারী সাগর মিয়া, মো. তোফাজ্জেল হোসেন, মো. রিফায়েতসহ অন্যান্য আহতবৃন্দ। ‎স্মরন সভায় পটুয়াখালী জেলায় শহিদ ২৪ পরিবারসহ ১০০ জন আহত ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। স্মরন সভায় শহিদ পরিবারের সদস্যগনসহ আহতরা সকল হত্যাকান্ড ও আহত ঘটনার বিচার দাবী করেন। ‎প্রধান অতিথি জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন তার বক্তব্যে প্রতিটি হত্যাকান্ডের বিচার হবে নিশ্চয়তা দিয়ে বলেন জুলাই- আগস্টে প্রতিটি গুলির বিচার হবে। শহিদদের স্বপ্ন বাস্তবায়নে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। জুলাই- আগস্টে নিহত বীর শহিদদের আমাদের স্মরনে রাখতে হবে। জেলা পর্যায় সকল শহিদদের কবর একই ডিজাইনে কবরস্থান নির্মানে জেলা পরিষদের মাধ্যমে প্রকল্প হাতে নেয়া হয়েছে। অতিশীঘ্র তা বাস্তবায়ন হবে। শহিদদের স্মরনে রাখতে তাদের বাড়ির নিকটস্থ সড়ক শহিদদের নামে নামকরন করা হবে। আগামী প্রজন্মের জন্য নিহত পরিবারের ও আহতদের বক্তব্য একত্রিত করে বই ছাপানোর ব্যবস্থা করা হবে। জুলাই ফাউন্ডেশনের সহায়তার পাশাপাশি জেলা প্রশাসনের পক্ষ থেকে সাধ্যমত শহিদ পরিবার ও আহতদের সহায়তা করা হবে। ফ্যাসিস্ট সরকারের দোসররা বর্তমান সরকারের বিরুদ্ধে নানাভাবে ষড়যন্ত্র করছে। ‎আজ শনিবার সকালে নিষিদ্ধ ছাত্রলীগ ঝটিকা মিছিল করেছে। তাদেরকে চিহ্নিত করে গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে। নিষিদ্ধ সংগঠনে অপতৎপরতার ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহবান জানান জেলা প্রশাসক আরেফীন। ‎অনুষ্ঠানে শহিদদের জন্য দোয়া মোনাজাত পরিচালনা করেন ডিসি বাংলো জামে মসজিদের ইমাম আলহাজ্ব আশ্রাফ আলী।

×
10 May 2026 19:42

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Jakir Patwary

জনপ্রিয় পোস্ট

সিসিকের পরিচ্ছন্ন পরিদর্শক ফারুকের যত সম্পদ

জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুল্থানে আহত ও শহিদদের স্মরনে পটুয়াখালী প্রশাসনের স্মরনসভা

Update Time : ০৯:০৯:১০ অপরাহ্ন, রবিবার, ১ ডিসেম্বর ২০২৪