
শনিবার বিকেল ৩ টার সময় লঞ্চ লেবার অ্যাসোসিয়েশনের রাজধানীর গাবতলীতে অবস্থিত নিজস্ব কার্যালয় পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের ঢাকা জেলা কমিটির উপদেষ্টা মো: ফয়সাল আহমেদ। প্রধান অতিথি তার বক্তব্য বলেন, একটি শোষক সম্প্রদায় দীর্ঘদিন চুষে খেয়েছে শ্রমিকের ঘামের টাকা। জাহাজ শ্রমিকদের অবদান কোন অংশেই কম নয়। কর্মপরিবেশ যে অধিকার আদায়ে আমরা সবসময় পাশে থাকবো।
বিশেষ অতিথি যুগ্ম সাধারণ সম্পাদক, মোহাম্মদ জামাল হোসেন বলেন। এ সেক্টর টি দীর্ঘদিন অবহেলিত। গুরুত্বপূর্ণ এ খাতে নজরদারি বাড়িয়ে শ্রমিকের জীবনমানের আরো উন্নয়ন করা সম্ভব।
এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ লঞ্চ লেবার এসোসিয়েশন বাল্কহেড শাখা ঢাকা জেলা কমিটির নেতৃবৃন্দ।
×
10 May 2026 18:54
Reporter Name 









