০৫:৩৬ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য দেওয়ান আতিকুর রহমান আখিঁর প্রার্থীতা ঘোষনা

  • Reporter Name
  • Update Time : ০৮:১২:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী ২০২৪
  • ৪৯২ Time View

মোঃ আব্দুল হান্নানঃ আসন্ন ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর নাসিরনগর উপজেলা পরিষদ নির্বাচনে সমাজ সেবক,দানবীর,শিক্ষানুরাগী, রাজনীতিবিদ ও বিশিষ্ট ব্যবসায়ী দেওয়ান আতিকুর রহমান আঁখি উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষনা করেছেন।

আঁখি উপজেলার হরিপুর ইউনিয়নের শংকরাদহ গ্রামের ঐতিহ্যবাহী দেওয়ান পরিবারের মৃত দেওয়ান মশিউর রহমানের সুযোগ্য সন্তান। আখিঁ আসন্ন ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদ প্রার্থী হিসেবে উপজেলার সর্বস্তরের জনগণের দোয়া, আর্শিবাদ ও সমর্থন প্রত্যাশী।

আখিঁ ১৯৭৩ সালের ২রা ফেব্রুয়ারী ব্রাহ্মণবাড়ীয়া জেলার নাসিরনগর উপজেলার শংকরাদহ গ্রামের ঐতিহ্যবাহী দেওয়ার পরিবারে জন্ম গ্রহন করেন। তার পিতার নাম মৃত দেওয়ান মশিউর রহমান মাতার নাম দেওয়ান হাজী হেনা বেগম। তার পিতা ও একজন সমাজ সেবক ও রাজনীতিবিদ ছিলেন। তিনি ঐতিহ্যবাহী হরিপুর ইউনিয়ন পরিষদের সুনামধন্য চেয়ারম্যান ছিলেন

৬ ভাই ১বোনের মাঝে আখিঁ ৪র্থ। আখিঁ ১৯৯০ সালে ব্রাহ্মণবাড়ীয়া অন্নদা সরকারী উচ্চ বিদ্যালয় থেকে এস, এস, সি,১৯৯২ সালে ব্রাহ্মণবাড়ীয়া সরকারী কলেজ থেকে এইচ, এস,সি ও ১৯৯৪ সালে উক্ত কলেজ থেকে বি, এস, এস পাস করেন। পরবর্তীতে তিনি বিভিন্ন ব্যবসা বানিজ্য, ও জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান ও তার সুযোগ্য কন্যা দেশ রত্ন শেখ হাসিনার আদর্শে অনুপ্রানিত হয়ে রাজনীতি ও মানবসেবায় নিজেকে মনোনিবেশ করেন। বর্তমানে তিনি ব্রাহ্মণবাড়ীয়া সদর উপজেলা শাখার মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের সহ- সভাপতি এবং একাধিক ব্যবসা প্রতিষ্ঠানের চেয়ারম্যান।

ছোট বেলা থেকেই আঁখি নিজেকে মানব সেবায় নিয়োজিত করেন। বর্তমানে তিনি বিভিন্ন সামাজিক উন্নয়মূলক কর্মকান্ড ও মানবসেবার সাথে জড়িয়ে এলাকার বহু নিরীহ ও অসহায় মানুষের কাছে দাড়িয়ে এলাকার বিভিন্ন উন্নয়ন মূলক কাজে অগ্রনী ভূমিকা পালন করে আসছেন।

আখিঁ ৯০ এর দশকে ব্রাহ্মনবাড়িয়া সরকারী কলেজ ছাত্রলীগের সদস্য হয়ে স্বৈরাচার বিরোধী আন্দোলনে অগ্রনী ভূমিকা পালন করেন। ইতিমধ্যে তিনি মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার ঘোষিত পরিবেশ উন্নয়ন ও জলবায়ুর দুষণ রোধের লক্ষ্যে উপজেলার বিভিন্ন ইউনিয়ন সহ তার নিজ ইউনিয়নে উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী মোয়াজ্জম আহম্মদকে প্রধান অতিথি করে ৪ হাজার বিভিন্ন ফলজ ও কাটের গাছের ছাড়া বিতরণ করেন।

তিনি নিজ উদ্যোগে ও অর্থায়নে এলাকার বহু রাস্তা ঘাঠের উন্নয়ন করেছেন। এলাকার দরিদ্র ও হত দরিদ্র রোগীদের নিজ অর্থায়নে চিকিৎসা সেবা ও অসহায় ছেলে মেয়েদের বিবাহের ব্যবস্থা তাছাড়াও এলাকায় স্বাস্থ্যসম্মত বহু সেনিটেশনের ব্যবস্থা করেছেন । ইতি মধ্যে তিনি পি,এস,সি ও জে, এস,সির ১৫০ জন মেধাবী ছাত্র ছাত্রীর মাঝে বৃত্তি ও সম্মাননা স্বারক প্রদান করেন। তাছাড়াও দেওয়ান আতিকুর রহমান আখিঁ হিন্দু ও মুসলমানদের বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান সহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে আর্থিক সহায়তা করে যাচ্ছেন।

তিনি শংকরাদহ হাফিজিয়া মাদ্রাসার পরিচালক থেকে নিজ অর্থায়নে প্রতিষ্ঠানটি পরিচালনা করে আসছেন। অত্র মাদ্রাসার ছাত্র ছাত্রীদের বিনামূল্যে পড়ানোর ব্যবস্থা করেছেন। বর্তমানে তিনি নাসিরনগর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী। এলাকার বিভিন্ন মহলের ধারনা তিনি উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হলে তার দ্বারা উপজেলার রাস্তাঘাট,শিক্ষারমান সহ বিভিন্ন উন্নয়ন সম্ভব।

মোঃ আব্দুল হান্নান
নাসিরনগর,ব্রাহ্মণবাড়িয়া
০১৭১৭৩৫০৮৭৬

×
10 May 2026 17:36

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় পোস্ট

সিসিকের পরিচ্ছন্ন পরিদর্শক ফারুকের যত সম্পদ

উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য দেওয়ান আতিকুর রহমান আখিঁর প্রার্থীতা ঘোষনা

Update Time : ০৮:১২:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী ২০২৪