০৫:৩৮ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ

  • Reporter Name
  • Update Time : ০৯:৪৮:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী ২০২৪
  • ৭৩০ Time View

কক্সবাজারে স্থাপিত দেশের প্রথম সাবমেরিন ক্যাবল (সি–এমই–ডব্লিউই–৪) সিস্টেমের সিঙ্গাপুর প্রান্তে রক্ষণাবেক্ষণ কাজের জন্য বাংলাদেশের বিভিন্ন এলাকায় ইন্টারনেট সেবা সাময়িক ব্যাহত হবে। বুধবার (২৮ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে, বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস কোম্পানি লিমিটেড (বিএসসিসিএল)। বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাবমেরিন ক্যাবল (সি–এমই–ডব্লিউই–৪) সিস্টেমের সিঙ্গাপুর প্রান্তে কনসোর্টিয়াম কর্তৃক গৃহীত রক্ষণাবেক্ষণ কাজ করার জন্য আগামী ২ মার্চ সকাল ৭টা হতে সন্ধ্যা ৭টা পর্যন্ত প্রায় ১২ ঘন্টা এই ক্যাবলের মাধ্যমে সংযুক্ত সার্কিটগুলো আংশিক বন্ধ থাকবে। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, কুয়াকাটায় স্থাপিত দেশের দ্বিতীয় সাবমেরিন (সি–এমই–ডব্লিউই–৫) ক্যাবলের মাধ্যমে সংযুক্ত সার্কিটগুলো যথারীতি চালু থাকবে।

এই রক্ষণাবেক্ষণ কাজ চলাকালীন বিএসসিপিএলসির ইন্টারনেট গ্রাহকেরা সাময়িকভাবে ইন্টারনেটের ধীর গতির সম্মুখীন হতে পারেন বা ইন্টারনেট সেবা বিঘ্নিত হতে পারে।

সংগ্রহ

×
10 May 2026 17:38

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় পোস্ট

সিসিকের পরিচ্ছন্ন পরিদর্শক ফারুকের যত সম্পদ

ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ

Update Time : ০৯:৪৮:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী ২০২৪