০৮:০০ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ইবতেদায়ি শিক্ষকদের সুখবর দিলো শিক্ষা মন্ত্রণালয়

  • Reporter Name
  • Update Time : ০৬:০২:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫
  • ৩৬১ Time View

দেশের সব ইবতেদায়ি মাদরাসা পর্যায়ক্রমে জাতীয়করণ করা হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। চলতি বছর থেকেই শুরু হবে এই কার্যক্রম। মন্ত্রণালয় তাদের ছয় দফা দাবি নীতিগতভাবে গ্রহণ করেছে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এস এম মাসুদুল হক।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) সবিচালয়ে সংবাদ সম্মেলনে মাসুদুল হক বলেন, ইবতেদায়ী শিক্ষকদের ছয় দফা দাবি নীতিগতভাবে গ্রহণ করেছে মন্ত্রণালয়। এটি নিয়ে কাজ চলছে। এর সঙ্গে আরও বিষয়ও যোগ করা হয়েছে।

এর আগে দুপুর দুইটার দিকে জাতীয়করণের দাবি নিয়ে সচিবালয়ে যান আন্দোলনরত ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের প্রতিনিধি দল। তাদের সঙ্গে দীর্ঘ আলোচনার পর যুগ্ম সচিব এসব তথ্য জানান। পরে শিক্ষকদের পক্ষ থেকে আন্দোলন প্রত্যাহারের বিষয়টি জানানো হয়।

গত রবিবার ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সুপারিশের আলোকে প্রাথমিক বিদ্যালয়ের মতো স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা জাতীয়করণের ঘোষণাসহ ছয় দফা দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নেয় স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষক ঐক্যজোট।

নিবন্ধনভুক্ত সব স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা জাতীয়করণের দাবিতে রাজধানীর শাহবাগে অবস্থান নেন আন্দোলনকারত শিক্ষকরা। মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকাল থেকে অবস্থান কর্মসূচি শুরু করেন শিক্ষকরা। বেলা ২টার মধ্যে ঘোষণা না এলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

×
10 May 2026 20:00

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Jakir Patwary

জনপ্রিয় পোস্ট

সিসিকের পরিচ্ছন্ন পরিদর্শক ফারুকের যত সম্পদ

ইবতেদায়ি শিক্ষকদের সুখবর দিলো শিক্ষা মন্ত্রণালয়

Update Time : ০৬:০২:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫