০৭:২৪ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রীনগরে বিকট বিস্ফোরণ, পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ ভারতের

  • Reporter Name
  • Update Time : ১০:০০:৫২ অপরাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫
  • ১৪৩ Time View

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের শ্রীনগরে আজ শনিবার রাতে বিকট বিস্ফোরণে শব্দ শোনা গেছে। ভারত সরকারের একটি সূত্র অভিযোগ করেছে, যুদ্ধবিরতি ঘোষণার মাত্র কয়েক ঘণ্টার মাথায় পাকিস্তান যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে।

শ্রীনগরে বার্তা সংস্থা এএফপির কর্মীরা বিকট বিস্ফোরণের শব্দ শুনেছেন।

জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ সামাজিক যোগাযোগমাধ্যমে এক্সে এক পোস্ট লিখেছেন, ‘সবে হওয়া যুদ্ধবিরতি কি তবে ছাইয়ে পরিণত হলো? শ্রীনগরজুড়ে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে।’

ভারত সরকারের সূত্রটি বলেছে, ‘পাকিস্তান ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় চুক্তি লঙ্ঘন করেছে।’

কর্তৃপক্ষ, বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীদের বরাতে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, শ্রীনগর ও জম্মুতে বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং জম্মুর আকাশে রাতের বেলায় গোলাবারুদ ও ঝলকানি দেখা গেছে, যা শুক্রবারের সন্ধ্যার ঘটনার সঙ্গে মিলে যাচ্ছে।

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দীর্ঘ আলোচনার পর যুদ্ধবিরতিতে রাজি হয়েছে ভারত ও পাকিস্তান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ এক্স হ্যান্ডলে এ কথা জানান। এরপর ভারত ও পাকিস্তানের কর্মকর্তারা আলাদা করে তা নিশ্চিত করেন।

×
10 May 2026 19:24

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় পোস্ট

সিসিকের পরিচ্ছন্ন পরিদর্শক ফারুকের যত সম্পদ

শ্রীনগরে বিকট বিস্ফোরণ, পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ ভারতের

Update Time : ১০:০০:৫২ অপরাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫