০৭:২৩ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

উড়ালসড়কে ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাইভেটকারচালক নিহত

  • Reporter Name
  • Update Time : ০৬:৩০:০৬ অপরাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫
  • ১৮৮ Time View

গাজীপুরের টঙ্গীতে উড়ালসড়কের ওপর ছিনতাইকারীদের ছুরিকাঘাতে এক প্রাইভেট কারের চালক নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম রনজু খাঁ (৩০)। তিনি পাবনার সদর থানার মজিদপুর গ্রামের বাসিন্দা ও পেশায় গাড়িচালক ছিলেন। গতকাল শুক্রবার (১৬ মে) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে টেলিফোন শিল্প সংস্থা (টেশিস) কারখানাসংলগ্ন উড়ালসড়ক এলাকায় এ ঘটনা ঘটে। টঙ্গী পশ্চিম থানার ভারপপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিব ইস্কান্দর বিষয়টি ঢাকা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন।

নিহতের ছোট ভাই শরিফুল ইসলাম জানান, রনজু খাঁ সপরিবার টঙ্গীর সাতাইশ এলাকায় বসবাস করতেন। তিনি উত্তরায় এক ব্যক্তির গাড়ি চালাতেন। প্রতিদিন মোটরসাইকেল নিয়ে টঙ্গীর সাতাইশ থেকে কর্মস্থল উত্তরায় যাওয়া-আসা করতেন। শুক্রবার দায়িত্ব পালন শেষে রাতে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। রাত সাড়ে ১২টার দিকে উড়াল সেতু এলাকায় টেলিফোন শিল্প সংস্থা (টেশিস) সংলগ্ন পৌঁছলে ছিনতাইকারীরা তার গতিরোধ করে। ছিনতাইয়ে বাধা দেওয়ায় তাকে ছুরিকাঘাত করা হয়। তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে ছিনতাইকারীরা পালিয়ে যায়। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে রাত ৩টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে হাসপাতাল থেকে তার ভাইয়ের লাশ পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়। টঙ্গী পশ্চিম থানার ভারপপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিব ইস্কান্দর জানান, ছিনতাইকারীদের গ্রেপ্তার করতে অভিযান শুরু হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন আছে।

×
10 May 2026 19:23

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় পোস্ট

সিসিকের পরিচ্ছন্ন পরিদর্শক ফারুকের যত সম্পদ

উড়ালসড়কে ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাইভেটকারচালক নিহত

Update Time : ০৬:৩০:০৬ অপরাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫