০৭:২২ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

পাবনায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ আহত ১০

  • Reporter Name
  • Update Time : ০১:০০:২৭ অপরাহ্ন, শুক্রবার, ৪ জুলাই ২০২৫
  • ১৬১ Time View

পাবনা-ঢাকা মহাসড়কের সাঁথিয়া উপজেলার পূর্ব বনগ্রাম এলাকায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ১০ জন। শুক্রবার (৪ জুলাই) ভোর সাড়ে পাঁচটার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। মাধপুর হাইওয়ে থানার ওসি মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, নারায়ণগঞ্জ থেকে ছেড়ে আসা যাত্রীবাহী ‘পাবনা এক্সপ্রেস’ নামের বাসটি পাবনার দিকে যাচ্ছিল। পথে পূর্ব বনগ্রাম এলাকায় বিপরীত দিক থেকে আসা পাথরবোঝাই একটি ট্রাকের সাথে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাসের তিনজন যাত্রী নিহত হন।

খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। বাসচালক ঘুমিয়ে পড়ায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। ওসি মোস্তাফিজুর রহমান আরো জানান, প্রাথমিকভাবে নিহত তিনজনের মধ্যে দুইজনের নাম-পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তারা হলেন পাবনার সুজানগর উপজেলার শান্তিপুর গ্রামের মৃত হাশেম মোল্লার ছেলে আবেদ আলী (৩৮) ও সাঁথিয়া উপজেলার আতাইকুলার কালীদরপাড়া গ্রামের মৃত ইয়াদ আলীর ছেলে মনসুর আলী (৪০)। 

×
10 May 2026 19:22

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় পোস্ট

সিসিকের পরিচ্ছন্ন পরিদর্শক ফারুকের যত সম্পদ

পাবনায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ আহত ১০

Update Time : ০১:০০:২৭ অপরাহ্ন, শুক্রবার, ৪ জুলাই ২০২৫