০৭:২২ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বাজারের ভেতর ঢুকে গেলো ট্রাক, দুই ক্রেতা নিহত

  • Reporter Name
  • Update Time : ০৮:৩০:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ মে ২০২৫
  • ১৮০ Time View

কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা একটি কাঠবোঝাই ট্রাক ভৈরবে বাজারের ভেতরে ঢুকে গেলে বাজার করতে আসা দুই ক্রেতা নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন ১০ জন। শুক্রবার (২৩ মে) সকাল সাড়ে ৭টার দিকে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের আকবরনগর বাসস্ট্যান্ড বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, ভৈরব উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের ঝগড়ারচর মুন্সি বাড়ির আঙ্গুর মিয়া (৪৫), একই ইউনিয়নের আকবরনগর গ্রামের আলির বাড়ির মো. হালিম মিয়া (৬০)। স্থানীয় সূত্রে জানা যায়, আকবর নগর বাসস্ট্যান্ড বাজার এলাকায় কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা ভৈরবগামী একটি কাঠবোঝাই ট্রাকচাপায় দুজন পথচারী নিহত হয়েছেন। এ সময় ট্রাকচাপায় দুটি অটোরিকশা দুমড়ে মুচড়ে যায়। এতে অটোরিকশার যাত্রীসহ ১০ পথচারী আহত হন। তারা উপজেলার বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসাধীন। সকাল সাড়ে ৭টার দিকে একটি ট্রাক সড়কের ভৈরবমুখী দুটি সিএনজিকে ধাক্কা দিয়ে বাজারের ভেতরে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে থামে।

ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাহাবুর রহমান বলেন, সকালে ৯৯৯ কল পেয়ে দুর্ঘটনাস্থলে এসে দুজনের মৃত্যুর খবর পাই। একজন ঘটনাস্থলেই প্রাণ হারান। আরেকজন হাসপাতাল নেওয়ার পথে মারা যায়।

×
10 May 2026 19:22

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় পোস্ট

সিসিকের পরিচ্ছন্ন পরিদর্শক ফারুকের যত সম্পদ

বাজারের ভেতর ঢুকে গেলো ট্রাক, দুই ক্রেতা নিহত

Update Time : ০৮:৩০:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ মে ২০২৫