০৯:১৮ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

শিগগিরই নির্বাচনী রোডম্যাপ : পররাষ্ট্র উপদেষ্টা

  • Reporter Name
  • Update Time : ০৭:৩৯:৫৫ অপরাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২৫
  • ১৫০ Time View

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সরগরম দেশের রাজনৈতিক অঙ্গন। চলতি বছরের শেষ দিকে কিংবা ২০২৬ সালের শুরুতে জাতীয় নির্বাচন আয়োজনের কথা বললেও এখনো সুনির্দিষ্ট দিন-তারিখ ঘোষণা করেনি অন্তর্বর্তী সরকার। নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর নেতাদের বক্তব্যে শঙ্কা ও উদ্বেগ এবং কখনো প্রকাশ পাচ্ছে ক্ষোভ।

তবে যত দ্রুত সম্ভব অন্তর্বর্তী সরকার নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে চায় বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি বলেন, শিগগিরই নির্বাচনী রোডম্যাপ আসছে।

শনিবার (১১ জানুয়ারি) রাজধানীর একটি হোটেল ‘ব্র্যান্ডিং বাংলাদেশ’ শীর্ষক অনুষ্ঠানে জাতীয় নির্বাচন ও ক্ষমতা হস্তান্তর নিয়ে অন্তর্বর্তী সরকারের অবস্থান নিয়ে কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা। জানান, নির্বাচন দিয়ে ক্ষমতা হস্তান্তরের প্রস্তুতি চলছে।আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা চালাচ্ছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এসব কাজে বাধা দিচ্ছে বিজিবি, অংশ নিয়েছে সাধারণ মানুষও।

এ বিষয়ে উপদেষ্টা বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম কিংবা ইউটিউবে উসকানিমূলক সংবাদ প্রচার করছে ভারতীয় মিডিয়া। তুলছে হিন্দু নির্যাতনের মিথ্যা অভিযোগ। এসব অপতথ্য রোধে দেশীয় গণমাধ্যমের সহযোগিতা দরকার। এ ছাড়া বিদেশে বিএনপি, আওয়ামী লীগসহ অন্যান্য রাজনৈতিক দলের পক্ষ নিয়ে মিছিল কিংবা স্লোগানে বাংলাদেশের ব্র্যান্ডিংয়ে নেতিবাচক প্রভাব ফেলছে বলেও মন্তব্য করেন পররাষ্ট্র উপদেষ্টা।

×
10 May 2026 21:18

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Jakir Patwary

জনপ্রিয় পোস্ট

সিসিকের পরিচ্ছন্ন পরিদর্শক ফারুকের যত সম্পদ

শিগগিরই নির্বাচনী রোডম্যাপ : পররাষ্ট্র উপদেষ্টা

Update Time : ০৭:৩৯:৫৫ অপরাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২৫