০৬:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ৩০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

    শান্তিপূর্ণ, নিরাপদ এবং চোরাচালানমুক্ত সীমান্ত নির্মানে বিজিবি-বিএসএফ ব্যাটালিয়নের পতাকা বৈঠক,

    • Reporter Name
    • Update Time : ০৫:৪৪:৪৮ অপরাহ্ন, বুধবার, ৭ ফেব্রুয়ারী ২০২৪
    • ৫০৭ Time View

    মোঃ নেওয়াজ মোর্শেদ নোমান, জয়পুরহাটঃ শান্তিপূর্ণ, নিরাপদ এবং চোরাচালানমুক্ত সীমান্ত নির্মানের অঙ্গীকারে বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন অধিনায়ক পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে । বুধবার (০৭ ফেব্রুয়ারি) সকাল ১১:৩০ মিঃ পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) এবং প্রতিপক্ষ ১৩৭ ব্যাটালিয়ন বিএসএফ, পতিরাম এর মধ্যে সীমান্ত পিলার ২৬৮/৯-এস এর নিকটবর্তী আলতাদিঘি (জিআর- ৮৫৯৮৬১ মানচিত্র ৭৮সি/১৬) নামক স্থানে ভারতের অভ্যন্তরে বিএসএফ এর আহবানে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

    সভায় বর্ডার গার্ড বাংলাদেশ এর পক্ষে ০৭ সদস্য বিশিষ্ট প্রতিনিধি দলের নেতৃত্বদেন লেঃ কর্নেল মোঃ হামিদ উদ্দিন, বিজিবিএমএস, পিএসসি, অধিনায়ক, পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)। অপরদিকে ০৭ সদস্য বিশিষ্ট বিএসএফ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন শুকভীর ধাংঘার কমান্ড্যান্ট ১৩৭ ব্যাটালিয়ন বিএসএফ, আরাদপুর, ভারত।

    বর্ণিত পতাকা বৈঠকে পত্নীতলা ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ হামিদ উদ্দিন, বিজিবিএমএস, পিএসসি প্রতিপক্ষ ১৩৭ ব্যাটালিয়ন বিএসএফ কমান্ড্যান্টকে ঐতিহ্যবাহী আলতাদিঘী পূনঃখননে অবশিষ্ট অংশের কার্যক্রমের সহযোগিতা কামনা করলে বিএসএফ কমান্ড্যান্ট পূর্ণ সহযোগিতার আশ্বাস প্রদান করেন। এছাড়াও অধিনায়ক, পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) জয়পুরহাট জেলার (কড়িয়া কোম্পানীর দায়িত্বপূর্ন এলাকায়) সৌলাগাড়ি বিলের জলবদ্ধতা নিরসনে বিএসএফ কর্তৃক সার্বিক সহযোগিতার জন্য প্রতিপক্ষ ১৩৭ ব্যাটালিয়ন বিএসএফ কমান্ড্যান্টকে ধন্যবাদ জ্ঞাপন করেন। পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) এবং প্রতিপক্ষ ১৩৭ ব্যাটালিয়ন বিএসএফ এর মধ্যে সু-সমন্বয় ও দ্বি-পাক্ষিক সম্পর্ক উন্নয়নের ফলে বিগত ০২ বছরে সীমান্তে কোন ধরনের অনাকাংক্ষিত ও অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং উভয় দেশের অধিনায়ক এ ধারা অব্যাহত রাখার জন্য অঙ্গীকার ব্যক্ত করেন। সীমান্তে অবৈধ অনুপ্রবেশ/সীমান্ত লঙ্ঘন, চোরাচালান প্রতিরোধসহ সীমান্তবর্তী সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

    সভায় সীমান্তবর্তী জনসাধারণের নিরাপত্তা এবং সীমান্তে শান্তি শৃঙ্খলা বজায় রেখে উভয় অধিনায়ক একসাথে কাজ করার ব্যাপারে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

    ×
    13 January 2026 06:51

    Tag :

    Write Your Comment

    Your email address will not be published. Required fields are marked *

    Save Your Email and Others Information

    About Author Information

    Jakir Patwary

    জনপ্রিয় পোস্ট

    হাদি হত্যায় জড়িত অপরাধীদের ২ সহযোগী মেঘালয়ে আটক প্রসঙ্গে যা বললো ডিএমপি

    শান্তিপূর্ণ, নিরাপদ এবং চোরাচালানমুক্ত সীমান্ত নির্মানে বিজিবি-বিএসএফ ব্যাটালিয়নের পতাকা বৈঠক,

    Update Time : ০৫:৪৪:৪৮ অপরাহ্ন, বুধবার, ৭ ফেব্রুয়ারী ২০২৪