১২:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

রামগঞ্জে এমপির বিরুদ্ধে মিথ্যাচার করছে চেয়ারম্যান প্রার্থী ইমতিয়াজ

  • Reporter Name
  • Update Time : ০২:১৪:৪৬ অপরাহ্ন, শনিবার, ১১ মে ২০২৪
  • ৪০৮৯ Time View

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ইমতিয়াজ আরাফাত (আনারস প্রতীক) বিভিন্ন সভা ও প্রচার প্রচারনায় মিথ্যাচার করে আসছেন লক্ষ্মীপুর -১ আসনের সংসদ সদস্য আনোয়ার হোসেন খানের বিরুদ্ধে। এবিষয়ে তিনি প্রধান নির্বাচন কমিশনার সহ সংশ্লিষ্ট রির্টানিং কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেন।

অভিযোগে এমপি আনোয়ার খান বলেন, আমার সংসদীয় আসন রামগঞ্জে উপজেলা নির্বাচন চলছে। সংসদ অধিবেশন চলায় এখনও এলাকায় যাওয়া হয় নি, নির্বাচন নিয়ে কারও সাথে কোন আলোচনাও হয়নি। অথচ রামগঞ্জ উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ইমতিয়াজ আরাফাত আমার বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট অভিযোগ করে আসছেন। একজন আইন প্রনেতার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করায় নির্বাচন আইন অনুযায়ী আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য নির্বাচন কমিশনের প্রতি অনুরোধ করছি।

বিষয়টি আমি নির্বাচন কমিশনসহ জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার, রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তাও লিখিত ভাবে অবহিত করছি।

এ বিষয়ে জানতে ইমতিয়াজ আরাফাত কে একাধিকবার ফোন করেও পাওয়া যায় নি।

রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট প্রিয়াংকা দত্ত জানান, আমি একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

×
12 May 2026 00:58

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Jakir Patwary

জনপ্রিয় পোস্ট

সিসিকের পরিচ্ছন্ন পরিদর্শক ফারুকের যত সম্পদ

রামগঞ্জে এমপির বিরুদ্ধে মিথ্যাচার করছে চেয়ারম্যান প্রার্থী ইমতিয়াজ

Update Time : ০২:১৪:৪৬ অপরাহ্ন, শনিবার, ১১ মে ২০২৪