১০:০২ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৪

  • Reporter Name
  • Update Time : ১১:০১:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ জানুয়ারী ২০২৫
  • ২৫৯ Time View

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন।

হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (৩ জানুয়ারি) ভোর ৪টার দিকে এক্সপ্রেসওয়ের হাসাড়া এলাকায় ঢাকামুখী লেনে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে দুজন নিহত হন।

অন্যদিকে গতকাল বৃহস্পতিবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে সিরাজদিখানের নিমতলা এলাকায় মাওয়ামুখী লেনে কাভার্ডভ্যানের পেছনে যাত্রীবাহী মিনিবাসের ধাক্কায় দুজন নিহত হন।

বৃহস্পতিবার দিবাগত রাতে নিহতরা হলেন–আব্দুল্লাহ পরিবহণের হেলপার শ্রীনগর উপজেলার কল্লিগাঁও গ্রামের বাসিন্দা মো. জীবন (৪৪) ও বাসযাত্রী সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের দেবিপুরা গ্রামের বাসিন্দা মো. রায়হান (২৭)।

তবে আজ শুক্রবার ভোরে নিহতদের নাম-পরিচয় এখনও জানা যায়নি।

বিষয়টি নিশ্চিত করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. ক্যামিলায়া সরকার জানান, রাতে দুজনের মরদেহ হাসপাতালে আনা হয়, ভোরে আরও দুজনের। ভোরে নিহত ব্যক্তিদের আনুমানিক বয়স ৩৫ ও ২৫ হবে। তবে তাদের নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তাদের মরদেহ শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।

বৃহস্পতিবার রাতের দুর্ঘটনার বিষয়ে হাসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানি জানান, ঘাতক কাভার্ডভ্যানটিকে আটক করা হয়েছে। তবে কাভার্ডভ্যানের চালক পালিয়ে গেছেন।

এর আগে গত ২৭ ডিসেম্বর এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোল প্লাজায় বাসের চাপায় নারী ও শিশুসহ দুই পরিবারের ছয়জন নিহত ও চারজন গুরুতর আহত হন।

×
10 May 2026 22:02

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Jakir Patwary

জনপ্রিয় পোস্ট

সিসিকের পরিচ্ছন্ন পরিদর্শক ফারুকের যত সম্পদ

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৪

Update Time : ১১:০১:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ জানুয়ারী ২০২৫