০৩:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

    উন্নয়নের স্বার্থে সবাইকে ভোট কেন্দ্রে আসা উচিত : নৌকার প্রার্থী নয়ন

    • Reporter Name
    • Update Time : ০৯:৪৯:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ জানুয়ারী ২০২৪
    • ৬২১ Time View

    লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদর আংশিক) আসনের নৌকার প্রার্থী এড. নুর উদ্দিন চৌধুরী নয়ন বলেছেন, আমি দুই বছরে যা করেছি অন্যরা তা ১০বছরেও করতে পারে নি। তাই উন্নয়নের স্বার্থে আপনারা ভোট কেন্দ্রে এসে নৌকায় ভোট দিবেন।

    বুধবার ৩ জানুয়ারী বিকালে সদর উপজেলা টুমচর ইউনিয়নে নৌকার নির্বাচনী জনসভায় তিনি এসব বলেন।

    তিনি আরো বলেন, বিএনপি-জামায়াতের যেহেতু কোন প্রার্থী নেই, তাই তারা তাদের উন্নয়নের স্বার্থে ভোট কেন্দ্রে আসা উচিত। উপ-নির্বাচনের পর আমি দুই বছর সময় পেয়েছি। এরমধ্যে টুমচরে আমি ব্যাপক উন্নয়ন করেছি। টুমচরের সবগুলো কাঁচা রাস্তাকে পাকা করেছি। গত দুই বছরে ৩৬ লক্ষ টাকা মসজিদ মাদ্রাসায় বিভিন্ন মন্দিরে অনুদান দিয়েছি। তাই ৭তারিখে সকলে মিলে নৌকায় ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবেন।

    সভায় টুমচর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আমিন লোলার সভাপতিত্বে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম এর সঞ্চালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সহ-সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার খোকন পাল, সদর থানা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির পাটোয়ারি, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম পলাশ, সাবেক ছাত্রনেতা সৈয়দ নুরুল আজিম বাবর, মোফাচ্ছেল হোসেন চুন্নু প্রমূখ।

    ×
    21 January 2026 03:56

    Tag :

    Write Your Comment

    Your email address will not be published. Required fields are marked *

    Save Your Email and Others Information

    About Author Information

    Jakir Patwary

    সিসিকের পরিচ্ছন্ন পরিদর্শক ফারুকের যত সম্পদ

    উন্নয়নের স্বার্থে সবাইকে ভোট কেন্দ্রে আসা উচিত : নৌকার প্রার্থী নয়ন

    Update Time : ০৯:৪৯:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ জানুয়ারী ২০২৪