১২:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

দুমকীতে সরকারি ডাক বাংলোতে প্রেমিক যুগল আটক

  • Reporter Name
  • Update Time : ০৯:৫৯:৪০ অপরাহ্ন, সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪
  • ১৯১ Time View

‎মোঃ সজিব সরদার ‎পটুয়াখালী জেলা প্রতিনিধি: পটুয়াখালীর দুমকী উপজেলা পরিষদের ডাক বাংলোতে এক প্রেমিক গুগলকে আটক করেছে উপজেলা প্রশাসন। এতে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ‎ ‎প্রায় এক সপ্তহের ওপরে বসবাসকৃত আটক ওই প্রেমিক যুগল পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(পবিপ্রবি) কৃষি অনুষদের শিক্ষার্থী। তারা দু’জনেই ২য় সেমিস্টারে অধ্যয়নরত। প্রেমিক রাকিব বিশ্ববিদ্যালয়ের শেরে বাংলা হলে থাকেন এবং তার গ্রামের বাড়ি সাতক্ষীরায়। অপরদিকে প্রেমিকা মাইশার বাড়ি ঢাকায়। ‎ ‎সূত্র জানায়, সোমবার(৯ ডিসেম্বর) দুপুর ২ টার দিকে দুমকী উপজেলা পরিষদের ডাক বাংলোর ভেতরে দুই যুবক-যুবতীকে বসবাস করতে দেখেন উপজেলা পরিষদের কর্মচারীরা। পরে দুমকী নির্বাহী অফিসার শাহিন মাহমুদকে এ বিষয়ে অবহিত করা হয়। খবর পেয়ে তিনি পরিষদ চত্বরে এসে তাদের আটকে রাখেন। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষকে খবর দিয়ে ওই প্রেমিক যুগলকে হস্তান্তর করেন তিনি। ‎ ‎এবিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার শাহিন মাহমুদ জানান, ওখানে যে কেউ বসবাস করছে এ বিষয়ে আমি অবহিত ছিলাম না। আর কেয়ারটেকারকে মোবাইলেও পাচ্ছি না। এ বিষয়ে জেলা পরিষদে লিখিতভাবে অবহিত করা হবে। ‎ ‎পবিপ্রবি’র ছাত্র বিষয়ক উপদেষ্টা ড. মো: জিল্লুর রহমান জানান, আমার প্রক্টর মহোদয় আমাকে বলার পরে আমি গিয়েছিলাম। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি আইনানুগ ব্যবস্থা নিবেন। তবে পবিপ্রবি’র প্রক্টর ড. আবুল বাশার খান মুঠোফোনের কল রিসিভ না করায় তাঁর বক্তব্য পাওয়া যায় নি।

×
14 May 2026 00:21

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Jakir Patwary

জনপ্রিয় পোস্ট

সিসিকের পরিচ্ছন্ন পরিদর্শক ফারুকের যত সম্পদ

দুমকীতে সরকারি ডাক বাংলোতে প্রেমিক যুগল আটক

Update Time : ০৯:৫৯:৪০ অপরাহ্ন, সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪