০২:০৮ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

    বিমানবন্দরে সাংবাদিক লাঞ্ছিতের অভিযোগ, এনসিপির দুঃখ প্রকাশ

    • Reporter Name
    • Update Time : ০২:৫৩:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫
    • ১৩৪ Time View

    ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের লাঞ্ছিতের অভিযোগ উঠেছে জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীদের বিরুদ্ধে। এর প্রতিবাদে দলটির সংবাদ সম্মেলন বয়কট করেছেন সাংবাদিকরা। এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছে এনসিপি। বৃহস্পতিবার সকাল পৌনে ১০টার দিকে বিমানবন্দরের ভিআইপি গেটে লাঞ্ছিতের এ ঘটনা ঘটে। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিয়ে আজ দেশে ফিরেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এবং তার সফরসঙ্গীরা। সফরে এনসিপির প্রতিনিধিরাও ছিলেন। তাদের সফর নিয়ে বিমানবন্দরে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছিল। বিমানবন্দরের ভিআইপি গেটে বিএনপি নেতা হুমায়ুন কবির ব্রিফিং করছিলেন। এ সময় সেখানে উপস্থিত এনসিপি নেতারা উচ্চস্বরে স্লোগান দিচ্ছিলেন। তখন এক গণমাধ্যমকর্মী তাদের থামতে অনুরোধ করেন। এ সময় এনসিপি নেতাকর্মীরা গণমাধ্যমকর্মীদের ওপর চড়াও হন এবং তাদের লাঞ্ছিত করেন বলে অভিযোগ ওঠে। এ ঘটনার প্রতিবাদে এনসিপির সংবাদ সম্মেলন বয়কট করে ফিরে যান তারা। এ ঘটনার পর জাতীয় নাগরিক পার্টির যুগ্ম মুখ্য সমন্বয়ক খান মুহাম্মদ মুরসালীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে এ ঘটনার জন্য এনসিপির পক্ষ থেখে দুঃখ প্রকাশ করা হয়েছে।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতিসংঘ থেকে আজ দেশে ফেরার পর গ্লোবাল লিডারশীপের এসব জায়গায় আমাদের সম্ভাবনা, অর্জন ও চ্যালেঞ্জগুলো সম্পর্কে সংবাদ সম্মেলন করার কথা ছিলো। কিন্তু এরই মধ্যে এনসিপির নেতাকর্মীদের বিরুদ্ধে সাংবাদিকদের সঙ্গে অসদাচরণের অভিযোগ উঠেছে। যা একই সঙ্গে দুঃখজনক ও নিন্দনীয়। ইতোমধ্যেই এ ঘটনায় সদস্য সচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব ও যুগ্ম সদস্য সচিব মুশফিক উস সালেহীন সংশ্লিষ্ট সাংবাদিকদের কাছে দুঃখ প্রকাশ করেছেন। পাশাপাশি এনপিপির পক্ষ থেকে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। দায়ী ব্যক্তিদের চিহ্নিত করার কাজ চলছে। প্রমাণ সাপেক্ষে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

    ×
    18 January 2026 14:08

    Tag :

    Write Your Comment

    Your email address will not be published. Required fields are marked *

    Save Your Email and Others Information

    About Author Information

    জনপ্রিয় পোস্ট

    হাদি হত্যায় জড়িত অপরাধীদের ২ সহযোগী মেঘালয়ে আটক প্রসঙ্গে যা বললো ডিএমপি

    বিমানবন্দরে সাংবাদিক লাঞ্ছিতের অভিযোগ, এনসিপির দুঃখ প্রকাশ

    Update Time : ০২:৫৩:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫