০৫:৪৩ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

হাসনাতকে স্বাগত জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী

  • Reporter Name
  • Update Time : ১০:০০:১৭ পূর্বাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫
  • ৭১ Time View

কুমিল্লা উত্তর জেলা জামায়াতে ইসলামী সেক্রেটারি ও কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য প্রার্থী সাইফুল ইসলাম শহিদ নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। কেন্দ্রের সিদ্ধান্ত মেনে ওই আসনে নিজের প্রার্থিতা প্রত্যাহার করে জাতীয় নাগরিক পার্টি এনসিপির (দক্ষিণাঞ্চল) মুখ্য সংগঠন হাসনাত আব্দুল্লাহকে সমর্থন দেন তিনি। রোববার রাতে প্রার্থিতা প্রত্যাহারের বিষয়টি জানিয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে একটি পোস্ট দিয়েছেন তিনি।

ফেসবুক পোস্টে জামায়াত নেতা সাইফুল ইসলাম লেখেন— আলহামদুলিল্লাহ। কেন্দ্রীয় সংগঠনের সিদ্ধান্ত মেনে নিয়ে নির্বাচন থেকে নিজেকে আড়াল করে নিলাম। আল্লাহ যেন দ্বীন কায়েমের পথে আমৃত্যু টিকে থাকার তৌফিক দান করেন। নির্বাচন থেকে সরে দাঁড়ানোর বিষয়ে জানতে চাইলে জামায়াত সমর্থিত এমপি প্রার্থী সাইফুল ইসলাম শহিদ বলেন, সংগঠনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে নির্বাচন থেকে সড়ে দাঁড়ালাম।জনগণের ভালোবাসা ও প্রত্যাশা পূরণ হয়তো করতে পারব না। তবে দেবিদ্বারের মানুষের পাশে থাকতে পারলে নিজকে কৃতজ্ঞ মনে করব। কর্মীদের জন্য মহান রবের কাছে দোয়া করি আল্লাহ তাদের উত্তম প্রতিদান করুন।

×
10 May 2026 17:43

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় পোস্ট

সিসিকের পরিচ্ছন্ন পরিদর্শক ফারুকের যত সম্পদ

হাসনাতকে স্বাগত জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী

Update Time : ১০:০০:১৭ পূর্বাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫