০৬:২৩ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মহাশক্তি নিয়ে ধেয়ে আসছে হ্যারিকেন ‘অ্যারিন’

  • Reporter Name
  • Update Time : ০২:০০:৪৯ অপরাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫
  • ২২৫ Time View

ঢাকা: মহাশক্তিশালী ক্যাটাগরি-৫ ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে হ্যারিকেন অ্যারিন। এর স্থায়ী বাতাসের গতি ঘণ্টায় সর্বোচ্চ ১৬০ মাইল বা ২৬০ কিলোমিটার, এবং আরও শক্তি সঞ্চয় করার আশঙ্কা রয়েছে। ঝড়টির কারণে যুক্তরাষ্ট্রের প্রায় পুরো পূর্ব উপকূলে প্রাণঘাতী ঢেউ ও ঝুঁকিপূর্ণ রিপ কারেন্ট সৃষ্টি হতে পারে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, রিপ কারেন্ট হলো সমুদ্র সৈকতের কাছাকাছি এলাকায় সৃষ্ট একটি শক্তিশালী, সংকীর্ণ স্রোত, যা তীর থেকে দূরে সমুদ্রে প্রবাহিত হয়। এই ধরনের স্রোতজনিত ঘটনা তীরে থাকা মানুষের জন্য বিপজ্জনক হতে পারে। শনিবার (১৬ আগস্ট) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এই তথ্য প্রকাশ করেছে। ন্যাশনাল হ্যারিকেন সেন্টারের পরিচালক মাইক ব্রেনান এক ব্রিফিংয়ে বলেন, ঝড়টি রাতারাতি “অত্যন্ত শক্তিশালী” হয়ে উঠেছে এবং “বিস্ফোরকভাবে গভীর ও তীব্র” আকার ধারণ করেছে। উল্লেখ্য, গত শুক্রবার পর্যন্ত এটি কেবল ট্রপিক্যাল স্টর্ম ছিল।

বিবিসি জানাচ্ছে, বর্তমানে অ্যারিন ক্যারিবীয় সাগরে অবস্থান করছে। এই সপ্তাহান্তে এটি লিওয়ার্ড দ্বীপপুঞ্জ, ভার্জিন দ্বীপপুঞ্জ এবং পুয়ের্তো রিকোর উত্তর দিক অতিক্রম করবে। ঝড়টির সঙ্গে সর্বোচ্চ ৬ ইঞ্চি (১৫ সেমি) পর্যন্ত বৃষ্টি হতে পারে, যা আকস্মিক বন্যা ও ভূমিধসের ঝুঁকি বাড়াবে। এটি ২০২৫ সালের আটলান্টিক মৌসুমের প্রথম হ্যারিকেন। আপাতত যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে সরাসরি আঘাতের পূর্বাভাস নেই। তবে হ্যারিকেন অ্যারিন দ্রুত শক্তি অর্জন করেছে; মাত্র ২৪ ঘণ্টায় বাতাসের গতি ৩৪ মাইল বৃদ্ধি পেয়ে শনিবার ভোরে ঘণ্টায় ১০০ মাইল থেকে বেড়ে ১৬০ মাইল বা ২৬০ কিলোমিটার হয়েছে।

চলতি সপ্তাহে ঝড়টি ধীরে ধীরে উত্তর দিকে অগ্রসর হয়ে বাহামার পূর্ব দিক ঘেঁষে উত্তর ক্যারোলিনার আউটার ব্যাংকসের দিকে যাবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। ব্রেনান সতর্ক করেছেন, ঝড়টির কারণে যুক্তরাষ্ট্রের প্রায় পুরো পূর্ব উপকূলে প্রাণঘাতী ঢেউ এবং রিপ কারেন্ট তৈরি হবে। ফ্লোরিডা এবং মিড-অ্যাটলান্টিক অঙ্গরাজ্যগুলোতে ঢেউ সবচেয়ে বিপজ্জনক হতে পারে। বারমুডাতেও প্রাণঘাতী ঢেউ ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। প্রবল বাতাসের কারণে যুক্তরাষ্ট্র কোস্টগার্ড ইতোমধ্যেই ভার্জিন দ্বীপপুঞ্জের সেন্ট থমাস ও সেন্ট জন দ্বীপের বন্দরগুলোতে এবং সান হুয়ানসহ পুয়ের্তো রিকোর ছয়টি পৌরসভায় জাহাজ চলাচলে বিধিনিষেধ আরোপ করেছে।

মার্কিন জাতীয় মহাসাগর ও বায়ুমণ্ডল প্রশাসন (এনওএএ) জানিয়েছে, এই বছর আটলান্টিকে স্বাভাবিকের চেয়ে বেশি সংখ্যক হ্যারিকেনের পূর্বাভাস রয়েছে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্যাটাগরি-৪ ও ক্যাটাগরি-৫ মাত্রার শক্তিশালী ঝড়ের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।

×
10 May 2026 18:23

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় পোস্ট

সিসিকের পরিচ্ছন্ন পরিদর্শক ফারুকের যত সম্পদ

মহাশক্তি নিয়ে ধেয়ে আসছে হ্যারিকেন ‘অ্যারিন’

Update Time : ০২:০০:৪৯ অপরাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫