১২:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

টঙ্গীতে গণপিটুনিতে ছিনতাইকারীর মৃত্যু

  • Reporter Name
  • Update Time : ১১:০০:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫
  • ১৭৫ Time View

মোবাইল ফোন ছিনতাইয়ের অভিযোগে তাকে গণপিটুনি দেয় জনতা

গাজীপুরের টঙ্গীতে মোবাইল ফোন ছিনতাইয়ের অভিযোগে গণপিটুনিতে অজ্ঞাত এক যুবকের (২২) মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে।সোমবার (১১ আগস্ট) সকাল আনুমানিক ৮টার দিকে টঙ্গী মিলগেট এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের পরনে কালো প্যান্ট ও নীল শার্ট ছিল। সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত পুলিশ ওই যুবকের পরিচয় জানাতে পারেনি। প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে একটি যাত্রীবাহী বাস থেকে মোবাইল ফোন ছিনতাই করে পালিয়ে যায় ওই যুবক। এ সময় জনতা ধাওয়া দিয়ে তাকে আটক করে গণপিটুনি দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে গেলে ওই হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) উপ-কমিশনার (এডিসি) (দক্ষিণ) মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ বলেন, “অজ্ঞাত ওই যুবককে মোবাইল ফোন ছিনতাইয়ের অভিযোগে গণপিটুনি দেয় জনতা। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।”

×
14 May 2026 00:18

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় পোস্ট

সিসিকের পরিচ্ছন্ন পরিদর্শক ফারুকের যত সম্পদ

টঙ্গীতে গণপিটুনিতে ছিনতাইকারীর মৃত্যু

Update Time : ১১:০০:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫