১০:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

    ভারতে ২৪২ আরোহী নিয়ে বিমান বিধ্বস্ত, বহু হতাহতের শঙ্কা

    • Reporter Name
    • Update Time : ০৫:০১:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫
    • ২৬৮ Time View

    ভারতের গুজরাটের আহমেদাবাদে ২৪২ জন আরোহী নিয়ে এয়ার ইন্ডিয়া এয়ারলাইন্সের একটি বিমান বিধ্বস্ত হয়েছে। বৃহস্পতিবার (১২ জুন) দুপুরে আহমেদাবাদের মেঘহানি নামক আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে। খবর এনডিটিভি’র।

    প্রতিবেদনে বলা হয়, আহমেদাবাদের সরদার ভল্লভভাই প্যাটেল বিমানবন্দর থেকে উড্ডয়নের পরপরই এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার বিমানটি বিধ্বস্ত হয়। এয়ার ইন্ডিয়ার এআই-১৭১ ফ্লাইটটি লন্ডনের গ্যাটউইকে যাচ্ছিলো।

    এখনও হতাহতের কোনও তথ্য জানায়নি কর্তৃপক্ষ। তবে এ দুর্ঘটনায় বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে।

    প্রতিবেদনে আরও বলা হয়, ঘটনাস্থল থেকে পাওয়া ভিডিওতে ধূসর ধোঁয়ার ঘন কুণ্ডলী উঠতে দেখা যাচ্ছে। বেশকয়েকটি অ্যাম্বুলেন্স এরইমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে। বিমানবন্দর এলাকা থেকে কিছু লোককে হাসপাতালে নিয়ে যেতে দেখেছেন প্রত্যক্ষদর্শীরা। ওই এলাকার দিয়ে যান চলাচল বন্ধ করে দিয়েছে পুলিশ।

    ×
    3 February 2026 22:23

    Tag :

    Write Your Comment

    Your email address will not be published. Required fields are marked *

    Save Your Email and Others Information

    About Author Information

    Jakir Patwary

    জনপ্রিয় পোস্ট

    সিসিকের পরিচ্ছন্ন পরিদর্শক ফারুকের যত সম্পদ

    ভারতে ২৪২ আরোহী নিয়ে বিমান বিধ্বস্ত, বহু হতাহতের শঙ্কা

    Update Time : ০৫:০১:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫