০৬:৫২ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বেইলি রোডের আগুন নিয়ন্ত্রণে, ১৮ জন উদ্ধার

  • Reporter Name
  • Update Time : ১০:০৫:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫
  • ১৮০ Time View

রাজধানীর বেইলি রোডের ‘ক্যাপিটাল সিরাজ সেন্টারে’ লাগা আগুন প্রায় এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে। সোমবার রাত ৭টা ৪৭ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানান ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় মিডিয়া সেলের কর্মকর্তা মো. শাহজাহান। তিনি বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, ক্যাপিটাল সিরাজ সেন্টারের নিচ তলায় আগুন লাগে। ভবনটি থেকে ১৮ জনকে জীবিত উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। তাৎক্ষণিকভাবে এ ঘটনায় কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষ সূত্রে জানা যায়, আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট সন্ধ্যা ৬টা ৫৮ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায়। শুরুতে তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আরও ছয়টি ইউনিট সেখানে গিয়ে আগুন নেভানোর কাজে যোগ দেয়। একইসঙ্গে ভবনের ছাদে আশ্রয় ব্যক্তিদের নিচে নামিয়ে আনতে থাকেন ফায়ার সার্ভিসের কর্মীরা। সেখান থেকে মোট ১৮ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে। উদ্ধার হওয়া এসব ব্যক্তিদের মধ্যে ৭ জন পুরুষ, ৯ জন নারী ও দুই শিশু রয়েছে।

ক্যাপিটাল সিরাজ সেন্টার নামের ওই ভবনের বিভিন্ন তলায় পোশাক, প্রসাধনীসহ বিভিন্ন জিনিসের দোকান রয়েছে। কীভাবে সেখানে এই আগুনের সূত্রপাত হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। 

×
10 May 2026 18:52

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় পোস্ট

সিসিকের পরিচ্ছন্ন পরিদর্শক ফারুকের যত সম্পদ

বেইলি রোডের আগুন নিয়ন্ত্রণে, ১৮ জন উদ্ধার

Update Time : ১০:০৫:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫