০১:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

৮৮ দিন বন্ধ থাকার পর চালু হচ্ছে মিরপুর-১০ মেট্রো স্টেশন

  • Reporter Name
  • Update Time : ১১:৪৮:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৪ অক্টোবর ২০২৪
  • ২৩৯ Time View

দীর্ঘ ৮৮ দিন বন্ধ থাকার পর যাত্রীসেবা দিতে আগামীকাল মঙ্গলবার (১৫ অক্টোবর) চালু হতে যাচ্ছে মেট্রোরেলের মিরপুর-১০ নম্বর স্টেশন।

সোমবার দুপুরে রাজধানীর উত্তরায় ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুর রউফ।

উল্লেখ্য, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় গত ১৯ জুলাই মিরপুর-১০ ও কাজীপাড়া স্টেশনে ভাঙচুর করে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। এরপরই দীর্ঘ সময়ের জন্য অনিশ্চিত হয়ে যায় মেট্রোরেল চলাচল। ৩৭ দিন বন্ধ থাকার পর গত ২৫ আগস্ট ফের চালু হয় মেট্রোরেল।

তবে, বন্ধ রাখা হয় মিরপুর-১০ ও কাজীপাড়া মেট্রোরেল স্টেশন। এরও ২৬ দিন পর কাজীপাড়া স্টেশন চালু করা হয়। তবে, তখন মিরপুর-১০ নম্বর স্টেশন চালু করা সম্ভব হয়নি।

×
9 May 2026 01:45

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Jakir Patwary

জনপ্রিয় পোস্ট

সিসিকের পরিচ্ছন্ন পরিদর্শক ফারুকের যত সম্পদ

৮৮ দিন বন্ধ থাকার পর চালু হচ্ছে মিরপুর-১০ মেট্রো স্টেশন

Update Time : ১১:৪৮:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৪ অক্টোবর ২০২৪