১০:২৯ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ১৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

    বিআরটিএর দরবেশ খ্যাত আকরামুজ্জামান সহ দুদকের অভিযানে ৪ দালাল আটক।

    • Reporter Name
    • Update Time : ০৬:৫৫:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫
    • ১৫১ Time View

    বিধান কুমার বিশ্বাস: রাজবাড়ী বিআরটিএ কার্যালয়ে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে অভিযান পরিচালনা করে গ্রাহকদের কাছ থেকে টাকা হাতিয়ে নেয়ার সময় চার দালালকে হাতেনাতে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

    বুধবার (৭ মে) দুপুরে আকস্মিকভাবে দুদক ফরিদপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোস্তাফিজের নেতৃত্ব এ অভিযান পরিচালনা করা হয়।

    আটকরা হলেন: রাজবাড়ী সদর উপজেলার চর লক্ষীপুর গ্রামের আব্বাস আলীর ছেলে মো. আশিক খান, কাজীবাধা বেথুলিয়া গ্রামের মৃত বেলায়েত হোসেনের ছেলে মো. আকরামুজ্জামান, গোপিনাথদিয়া গ্রামের রহমত আলী মৃধার ছেলে মো. লিয়াকত আলী মৃধা ও পীরতলা কাজীকান্দা গ্রামের আব্দুল মতিনের ছেলে মো. মনসুর আহমেদ।

    দুদক ফরিদপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোস্তাফিজ বলেন, ‘আমরা সকাল থেকে ছদ্মবেশে রাজবাড়ী বিআরটিএ কার্যালয়ে অনিয়ম ও দুর্নীতির নানা তথ্য-উপাত্য সংগ্রহ করি। এতে দেখা যায়, ৪ দালাল অফিসের ভেতরে চেয়ার টেবিলে বসেই ড্রাইভিং লাইসেন্স ও ফিটনেস সার্টিফিকেট প্রদানে গ্রাহকদের কাছ থেকে টাকা নেয়াসহ তাদের দালালি কার্যক্রম পরিচালনা করছেন। এসময় হাতেনাতে তাদের আটক করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ৭২ হাজার ৪২০ টাকা।

    ×
    30 January 2026 22:29

    Tag :

    Write Your Comment

    Your email address will not be published. Required fields are marked *

    Save Your Email and Others Information

    About Author Information

    Jakir Patwary

    সিসিকের পরিচ্ছন্ন পরিদর্শক ফারুকের যত সম্পদ

    বিআরটিএর দরবেশ খ্যাত আকরামুজ্জামান সহ দুদকের অভিযানে ৪ দালাল আটক।

    Update Time : ০৬:৫৫:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫