০৩:০২ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

    সহকর্মীর সঙ্গে খুনসুটি নিয়ে গুঞ্জন, যা বললেন পরীমনি

    • Reporter Name
    • Update Time : ০৫:০০:৩৬ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫
    • ১০৯ Time View

    সহকর্মী এবং কস্টিউম ডিজাইনার গোলাম হোসেনের সঙ্গে পরীমনির ক্রমবর্ধমান ঘনিষ্ঠতা এবং রহস্যময় পোস্ট জন্ম দিয়েছে নতুন গুঞ্জনের। সাধারণ খুনসুটি নাকি নতুন কোনো সম্পর্কের হাতছানি- এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে নেটদুনিয়ায়। ঢালিউডের ‘প্রহেলিকা’ বললেও হয়তো ভুল হবে না পরীমনিকে। যিনি অভিনয়ের চেয়ে ব্যক্তিগত জীবন নিয়েই বেশি থাকেন খবরের শিরোনামে। সামাজিক যোগাযোগমাধ্যমে তার সামান্যতম পদচারণাও জন্ম দেয় আলোচনার ঝড়। এবারও তার ব্যতিক্রম ঘটেনি। ঘটনার সূত্রপাত হয় সম্প্রতি হয়ে যাওয়া পরীমনির একমাত্র পুত্রসন্তান রাজ্যের জন্মদিনের জমকালো আয়োজন থেকে। সেই অনুষ্ঠানে তারকাদের ভিড়েও সবার নজর কাড়েন পরীমনি ও তার সহকর্মী গোলাম হোসেন। দুজনে জুটি বেঁধে গানের তালে যেভাবে মঞ্চ মাতিয়েছিলেন, তাতেই অনেকের ভ্রু কুঁচকে গিয়েছিল। এরপর থেকেই কানাঘুষা শুরু হয়, পর্দার পেছনের এই সঙ্গীর সঙ্গে কি বিশেষ কোনো রসায়ন তৈরি হচ্ছে অভিনেত্রীর? সেই গুঞ্জনের অনলে ঘি ঢেলে পরীমনি তার দলবল নিয়ে উড়ে যান সমুদ্রবিলাসে। সেখান থেকে গোলাম হোসেনের সঙ্গে তোলা একটি ছবি আলাদাভাবে পোস্ট করে ক্যাপশনে লেখেন- ‘ঘোরাঘুরি’। ছবিটি প্রকাশের পর থেকেই ভক্ত ও নেটিজেনরা দুইয়ে দুইয়ে চার মেলানোর চেষ্টায় ব্যস্ত হয়ে পড়েন।

    তবে আলোচনার ঝড় শুরু হয় গত ছাব্বিশে আগস্ট। এদিন বিকেলে পরীমনি তার সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেন, যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। ভিডিওতে দেখা যায়, গোলাম হোসেনের কাঁধে হাত রেখে তাকে প্রায় জড়িয়ে ধরে আছেন পরীমনি। ক্যামেরার দিকে তাকিয়ে দুজনেই উচ্ছ্বসিত ভঙ্গিতে পোজ দিচ্ছেন, আর ব্যাকগ্রাউন্ডে বাজছে রোমান্টিক সুর। এই পর্যন্ত বিষয়টি কেবল ঘনিষ্ঠতা হিসেবেই দেখা হচ্ছিল। কিন্তু বিপত্তি বাধে ক্যাপশনে। পরীমনি সেখানে মাত্র একটি শব্দ লেখেন- ‘ভাই’। এই ‘ভাই’ সম্বোধনই যেন জন্ম দিয়েছে হাজারো প্রশ্নের। নেটিজেনদের একটি বড় অংশ এই ভিডিওর সঙ্গে ‘ভাই’ শব্দটিকে কিছুতেই মেলাতে পারছেন না। একজন ব্যবহারকারী লিখেছেন, “এমন ভাই আগে দেখিনি।” আরেকজন মন্তব্য করেছেন, “ভাই দিয়ে শুরু, শেষে গিয়ে কি হয় সেটাই দেখার অপেক্ষায় রইলাম।” প্রশ্ন উঠেছে, সমালোচকদের মুখ বন্ধ করতেই কি ‘ভাই’ সম্বোধনের এই কৌশল?

    অভিনেত্রীর এমন কর্মকাণ্ডে ভক্তদের দ্বিধান্বিত হওয়ার কারণও রয়েছে। এর আগেও পরীমনি এই একই ব্যক্তিকে নিয়ে চাঞ্চল্য তৈরি করেছিলেন। গোলাম হোসেনের হাত আলিঙ্গনের ভঙ্গিতে ধরে একটি ভিডিও পোস্ট করে তিনি ক্যাপশনে লিখেছিলেন, “হ্যাঁ, আমি আবারও প্রেমে পড়েছি।” সেই ভিডিওটি ভাইরাল হওয়ার পর যখন তার নতুন প্রেম নিয়ে শোরগোল পড়ে গিয়েছিল, তখন পরীমনি নিজেই জানান, এটি ছিল ভক্তদের চমকে দেওয়ার জন্য করা একটি ‘প্র্যাংক’ মাত্র। অতীতের সেই ‘প্র্যাংক’-এর স্মৃতিই এবারের ‘ভাই’ সম্বোধনকে আরও বেশি রহস্যজনক করে তুলেছে। নেটিজেনদের প্রশ্ন, তবে কি এটিও একটি নিছক প্র্যাংক, নাকি প্র্যাংক-এর আড়ালে ঢাকা অন্য কোনো সত্য?

    গোলাম হোসেন কেবল পরীমনির সহকর্মী বা কস্টিউম ডিজাইনারই নন, তাকে অভিনেত্রীর ‘ছায়াসঙ্গী’ বললেও অত্যুক্তি হবে না। পরীমনির দেশ-বিদেশের প্রায় সকল ভ্রমণেই তার উপস্থিতি লক্ষণীয়। এই অবিচ্ছিন্ন সাহচর্যই মূলত তাদের সম্পর্ক নিয়ে সাধারণের মনে কৌতূহল জাগিয়ে তুলেছে। যদিও পরীমনি এই বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করেননি, তবে তার একের পর এক রহস্যময় পোস্ট গুঞ্জনের পালে হাওয়া দিয়েই চলেছে। ব্যক্তিগত জীবনের এসব আলোচনার মাঝেও পরীমনি তার পেশাগত জীবনে থেমে নেই। সম্প্রতি তার অভিনীত ‘রঙ্গিলা কিতাব’ সিরিজটি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। এছাড়া বর্তমানে তিনি একাধিক সিনেমার কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন। তার আসন্ন সিনেমার তালিকায় রয়েছে ‘প্রীতিলতা’র মতো বিগ বাজেটের কাজ। ভক্তদের প্রত্যাশা, ব্যক্তিগত জীবনের ধোঁয়াশা কাটিয়ে পরীমনি তার কাজের মাধ্যমেই সব আলোচনার জবাব দেবেন।

    ×
    15 December 2025 15:02

    Tag :

    Write Your Comment

    Your email address will not be published. Required fields are marked *

    Save Your Email and Others Information

    About Author Information

    সহকর্মীর সঙ্গে খুনসুটি নিয়ে গুঞ্জন, যা বললেন পরীমনি

    Update Time : ০৫:০০:৩৬ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫