০৫:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রীপুরে সড়কে গাড়ি–টাকা লুট, রাতভর তিনজনকে বেঁধে রাখা হয় জঙ্গলে

  • Reporter Name
  • Update Time : ০৪:০০:৫৮ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫
  • ১২৩ Time View

গাজীপুরের শ্রীপুর উপজেলায় সড়কে ডাকাতির সময় দুই বিদ্যুৎকর্মী ও এক অটোরিকশাচালককে হাত-পা বেঁধে রাতভর জঙ্গলে ফেলে রেখেছিল দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার রাত পৌনে ১১টার দিকে মাওনা-কালিয়াকৈর আঞ্চলিক সড়কের হাসিখালি সেতুর কাছে এ ঘটনা ঘটে। ভোর ছয়টার দিকে তাঁদের উদ্ধার করা হয়। ভুক্তভোগীরা হলেন ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর শিমলাপাড়া অভিযোগ কেন্দ্রের লাইন টেকনিশিয়ান নিরঞ্জন মণ্ডল (৪২) ও লাইনম্যান শহিদুল ইসলাম (৪০)। পরে ঘটনাস্থল দিয়ে যাওয়া এক ব্যাটারিচালিত অটোরিকশাচালককেও আটকে একইভাবে বেঁধে ফেলে ডাকাতেরা। ভুক্তভোগী ও বিদ্যুৎ অফিস সূত্রে জানা গেছে, নিরঞ্জন ও শহিদুল একটি অভিযোগ মেটাতে ওই রাতে মোটরসাইকেলে করে শিমলাপাড়ার কাছে কারওয়ান বাজার এলাকার সিগাল মোড়ে গিয়েছিলেন। কাজ শেষে ফেরার পথে হাসিখালি সেতুর কাছে পৌঁছালে ডাকাতদল অস্ত্রের মুখে তাঁদের জিম্মি করে। হাত-পা বেঁধে সড়কের পাশের জঙ্গলে ফেলে রাখা হয় তাঁদের। কিছু সময় পর সেখান দিয়ে যাওয়া এক অটোরিকশাচালককেও একইভাবে বেঁধে ফেলে দুর্বৃত্তরা। প্রায় সাত ঘণ্টা তাঁদের জঙ্গলে ফেলে রাখা হয়। দুই বিদ্যুৎকর্মীর কাছ থেকে মোটরসাইকেল, টাকাপয়সা ও রিকশাচালকের অটোরিকশাটি ছিনিয়ে নেয় ডাকাতেরা। এ সময় ডাকাতদল সড়কে অবস্থান নিয়ে চলাচলকারী অন্যান্য যানবাহনে ডাকাতি চালায়। যাত্রীদের কাছ থেকে নগদ টাকা, মোবাইল ফোন ও মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেয়। আশপাশ নির্জন এলাকা হওয়ায় বিষয়টি কেউ বুঝতে পারেননি।

ভুক্তভোগীদের ভাষ্য, ডাকাতদল তাঁদের মারধর করেছে এবং হাত-পা বেঁধে রেখেছিল। ভোরের দিকে দুর্বৃত্তরা এলাকা ছেড়ে চলে গেলে অটোরিকশাচালক কোনোভাবে নিজেকে মুক্ত করে জঙ্গল থেকে বেরিয়ে আসেন। পরে তাঁর কাছ থেকে খবর পেয়ে নিরঞ্জন ও শহিদুলের স্বজনেরা তাঁদের জঙ্গল থেকে উদ্ধার করেন। বিদ্যুৎ অফিসের লাইনম্যান মো. ফারুক প্রথম আলোকে বলেন, নিরঞ্জন ও শহিদুল অভিযোগ মেটাতে বের হওয়ার পর আর অফিসে ফেরেননি। তাঁরা ভেবেছিলেন এ দুজন হয়তো কাজ শেষে মাওনা এলাকায় নিজেদের বাসায় গেছেন। রাত তিনটার দিকে নিরঞ্জনের স্ত্রী ফোন করে জানান, নিরঞ্জন বাসায় ফেরেননি। তখন থেকে খোঁজাখুঁজি শুরু করেন তাঁরা। তিনি আরও বলেন, ভোরে হাসিখালি সেতু এলাকায় রিকশাচালকের সঙ্গে নিরঞ্জনের স্বজনদের দেখা হয়। রিকশাচালক জানান, জঙ্গলে দুজনকে বেঁধে রেখেছে ডাকাতদল। পরে খুঁজে তাঁদের উদ্ধার করা হয়।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল বারিক প্রথম আলোকে বলেন, তাঁরা এ ধরনের কোনো অভিযোগ পাননি। খোঁজ নিয়ে দেখবেন।

×
15 May 2026 05:14

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় পোস্ট

সিসিকের পরিচ্ছন্ন পরিদর্শক ফারুকের যত সম্পদ

শ্রীপুরে সড়কে গাড়ি–টাকা লুট, রাতভর তিনজনকে বেঁধে রাখা হয় জঙ্গলে

Update Time : ০৪:০০:৫৮ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫