০৪:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

কেউ যদি নির্বাচনের বিকল্প নিয়ে ভাবে, সেটা হবে জাতির জন্য গভীর বিপজ্জনক : প্রধান উপদেষ্টা

  • Reporter Name
  • Update Time : ০৪:০০:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫
  • ১৩৭ Time View

প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আজ রোববার রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন । প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস জাতির উদ্দেশে দেওয়া ভাষণে নির্বাচনের যে সময় ঘোষণা করেছেন, সেই সময়ের মধ্যে নির্বাচন হবে। প্রধান উপদেষ্টার সঙ্গে তাঁর বাসভবন যমুনায় বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ কথা বলেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শফিকুল আলম বলেন, ‘ফেব্রুয়ারির প্রথমার্থে একটি অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। সকল রাজনৈতিক দলকে প্রধান উপদেষ্টা নির্বাচন নিয়ে আবারও তাঁর প্রতিশ্রুতি জানিয়েছেন। তিনি বলেছেন, নির্বাচন ছাড়া কোনো বিকল্প নাই। কেউ যদি নির্বাচনের কোনো বিকল্প নিয়ে ভাবে, সেটা হবে এই জাতির জন্য গভীর বিপজ্জনক।’

রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টার এসব বৈঠকে পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ, আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল, গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান উপস্থিত ছিলেন। তবে সব বৈঠকে প্রধান উপদেষ্টার সঙ্গে উপদেষ্টারা সবাই উপস্থিত ছিলেন না। আজ বিকেল সাড়ে চারটায় প্রথমে জামায়াতে ইসলামীর নেতারা যমুনায় গিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন। পরে সন্ধ্যা সাড়ে ছয়টায় জাতীয় নাগরিক পার্টি এবং তারপর বিএনপির নেতারা সন্ধ্যা সাড়ে সাতটায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন।

বৈঠক শেষে বেরিয়ে জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেন, চাঁদাবাজি নিয়ন্ত্রণ করতে না পারা অন্তর্বর্তীকালীন সরকার কীভাবে এত বড় নির্বাচন (জাতীয় সংসদ) পরিচালনা করবে, তা নিয়ে জামায়াতে ইসলামী শঙ্কিত ও উদ্বিগ্ন। তিনি আরও বলেন, আগে একদল বাসস্ট্যান্ড দখলে নিত, এখন আরেকটি গ্রুপ নিয়েছে। অন্তর্বর্তী সরকারকে দখলদারদের বিরুদ্ধে ভূমিকা নিতে দেখা যায়নি।আগামী নির্বাচন যেন অবশ্যই গণপরিষদ নির্বাচন হয় আর প্রধান উপদেষ্টার সঙ্গে জাতীয় নাগরিক পার্টির নেতাদের বৈঠক শেষে দলটির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম বলেন, ‘জুলাই সনদের আইনি ভিত্তি এবং সাংবিধানিক ভিত্তির জন্য আগামী যে নির্বাচনটি হবে, সে নির্বাচনটি যেন অবশ্যই গণপরিষদ নির্বাচন হয়।’ আর বৈঠক শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন, একটি শক্তি নির্বাচনকে বিলম্বিত করার চেষ্টা করছে। তবে নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই। নির্বাচনের তারিখ হিসেবে যেটা ঘোষণা দেওয়া হয়েছে, সেই তারিখেই নির্বাচন হবে। আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে প্রধান উপদেষ্টাও একমত বলে জানান বিএনপির মহাসচিব।

সরকার কীভাবে নির্বাচন করবে, শঙ্কিত জামায়াত

প্রেস সচিবের সংবাদ সম্মেলনে সুষ্ঠু নির্বাচন নিয়ে জামায়াতে ইসলামীর শঙ্কার বিষয়টি তোলেন সাংবাদিকেরা। জবাবে প্রেস সচিব শফিকুল আলম বলেন, ‘এই বিষয়ে আমরা তো কাজ করছি। প্রধান উপদেষ্টা বলেছেন যে নির্বাচন খুবই সুষ্ঠু, নিরপেক্ষ, শান্তিপূর্ণ এবং উৎসবমুখর পরিবেশে হবে। উনি (প্রধান উপদেষ্টা) বারবার বলেছেন, এটা বাংলাদেশের ইতিহাসে ওয়ান অব দ্য বেস্ট ইলেকশনস হবে।’

বৈঠকগুলোতে জাতীয় পার্টির বিষয়ে কোনো আলোচনা হয়েছে কি না জানতে চাইলে প্রেস সচিব বলেন, জাতীয় পার্টির বিষয়ে আলোচনা হয়েছে। একেকটি দল একেক ধরনের মতামত দিয়েছে, চিফ অ্যাডভাইজার (প্রধান উপদেষ্টা) সেটা শুনেছেন।

সেপ্টেম্বরের শেষ সপ্তাহে দুর্গাপূজা শুরু হবে উল্লেখ করে শফিকুল আলম বলেন, দুর্গাপূজা ঘিরে যেন দেশে কোনো ধরনের ষড়যন্ত্র, কেউ যেন অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সব রাজনৈতিক দলকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা। এ বিষয়ে সবার সহযোগিতা চেয়েছেন তিনি।

×
15 May 2026 04:34

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় পোস্ট

সিসিকের পরিচ্ছন্ন পরিদর্শক ফারুকের যত সম্পদ

কেউ যদি নির্বাচনের বিকল্প নিয়ে ভাবে, সেটা হবে জাতির জন্য গভীর বিপজ্জনক : প্রধান উপদেষ্টা

Update Time : ০৪:০০:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫