১১:২৭ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

শেষ পর্যন্ত কার্যকর দ্বি-রাষ্ট্র সমাধান প্রতিষ্ঠিত হবে: আশা ড. ইউনূসের

  • Reporter Name
  • Update Time : ০৪:০০:৫৬ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫
  • ১৭১ Time View

আগামী দিনে আরও অনেক দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে— এমন আশাবাদ ব্যক্ত করে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, শেষ পর্যন্ত একটি কার্যকর দ্বি-রাষ্ট্র সমাধান প্রতিষ্ঠিত হবে। রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঢাকায় নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এসওয়াই রমাদান সাক্ষাৎ করলে তিনি এ কথা বলেন। ফিলিস্তিনের প্রতি বাংলাদেশের সংহতি পুনর্ব্যক্ত করে ড. ইউনূস বলেন, আমাদের জনগণ আপনাদের পাশে আছে। সরকারও তার সমর্থন অব্যাহত রাখবে। বাংলাদেশের জনগণকে ফিলিস্তিনের মানুষের প্রতি অব্যাহত সমর্থনের জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন ইউসুফ এসওয়াই রমাদান। গাজায় মানবিক সংকটের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘খাবার নেই, ওষুধ নেই। শিশুরাই সবচেয়ে বড় ভুক্তভোগী।

ফিলিস্তিনি রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ সরকার ফিলিস্তিনের জন্য বিশেষ সহায়ক হিসেবে কাজ করছে। বহু বাংলাদেশি সেখানে খাদ্য ও ওষুধের জন্য অর্থ পাঠাচ্ছেন। আমাদের জনগণ জানে, এই সাহায্য বাংলাদেশ থেকে আসছে। আমরা সত্যিই কৃতজ্ঞ। ইসরায়েলের প্রধানমন্ত্রী ঘোষিত তথাকথিত ‘গ্রেটার ইসরায়েল’ মানচিত্র নিন্দা করতে অন্যান্য মুসলিম দেশের সঙ্গে যোগ দেওয়ায় বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। বাংলাদেশকে ফিলিস্তিনি পণ্য আমদানি বাড়ানোর আহ্বান জানান এবং অন্তর্বর্তী সরকারের প্রতি তাঁর সমর্থন ব্যক্ত করেন এবং এর সাফল্য কামনা করেন রাষ্ট্রদূত রমাদান।

×
11 May 2026 23:27

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় পোস্ট

সিসিকের পরিচ্ছন্ন পরিদর্শক ফারুকের যত সম্পদ

শেষ পর্যন্ত কার্যকর দ্বি-রাষ্ট্র সমাধান প্রতিষ্ঠিত হবে: আশা ড. ইউনূসের

Update Time : ০৪:০০:৫৬ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫