১২:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাজিল দলে ফিরছেন নেইমার, বাদ পড়ছেন ভিনিসিয়ুস

  • Reporter Name
  • Update Time : ০২:০০:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫
  • ১৪১ Time View

ইতোমধ্যেই বিশ্বকাপ বাছাইয়ের জন্য আর্জেন্টিনা দল ঘোষণা হয়ে গেছে। আগামী সোমবার ঘোষণা করা হবে বিশ্বকাপ বাছাইয়ের জন্য ব্রাজিল জাতীয় দল। আসছে সেপ্টেম্বরে আন্তর্জাতিক বিরতিতে চিলি ও বলিভিয়ার মুখোমুখি হবে কার্লো আনচেলত্তির শিষ্যরা। আনুষ্ঠানিক ঘোষণার দেরি থাকলেও ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ‘গ্লোবো’ জানিয়েছে, দীর্ঘদিন পর জাতীয় দলে ফিরছেন নেইমার, আর বাদ পড়ছেন ভিনিসিয়ুস জুনিয়র। আর্জেন্টিনা দলে আছেন মেসি, নতুন চমক ম্যানুয়েল লোপেজআর্জেন্টিনা দলে আছেন মেসি, নতুন চমক ম্যানুয়েল লোপেজ

ইতিমধ্যে ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি তার প্রাথমিক তালিকার খেলোয়াড়দের নাম ক্লাবগুলোকে জানিয়েছেন। প্রায় ২২ মাস পর জাতীয় দলে ফিরছেন নেইমার। সর্বশেষ ২০২৩ সালের ১৭ অক্টোবর তিনি হলুদ জার্সিতে মাঠে নেমেছিলেন। এরপর চোট কাটিয়ে ফেরার সম্ভাবনা তৈরি হলেও দলে ফেরা হয়নি। বিশ্বকাপকে সামনে রেখে এবার ফেরার অপেক্ষায় ব্রাজিলের সর্বকালের সেরা গোলদাতাদের একজন। বাবর-রিজওয়ান ছাড়াই ভারতকে হারাতে পারে পাকিস্তানবাবর-রিজওয়ান ছাড়াই ভারতকে হারাতে পারে পাকিস্তান অন্যদিকে নিষেধাজ্ঞা এবং সূচির কারণে রিয়াল তারকা ভিনিসিয়ুস জুনিয়রকে বিশ্রাম দেওয়া হচ্ছে।। গত জুনে প্যারাগুয়ের বিপক্ষে দ্বিতীয় হলুদ কার্ড পাওয়ায় চিলির বিপক্ষে খেলতে পারবেন না তিনি। কেবল বলিভিয়ার বিপক্ষে ম্যাচের জন্য তাকে দলে ডাকতে চাননি আনচেলত্তি। এখন পর্যন্ত গ্যাব্রিয়েল বারাজো, এদের মিলিতাও, ভিতিনিও, পাউলো হেনরিখ, দানিলো, মার্কোস আন্তোনিও, কাইও হোর্হে, নেইমার এবং রদ্রিগোর দলে থাকা নিশ্চিত করেছে ‘গ্লোবো’।

ধনী দেশের কবলে ‘টেস্ট ক্রিকেটের মৃত্যু’ দেখছেন মিচেল জনসনধনী দেশের কবলে ‘টেস্ট ক্রিকেটের মৃত্যু’ দেখছেন মিচেল জনসন  আগামী ৫ সেপ্টেম্বর মারাকানা স্টেডিয়ামে চিলির মুখোমুখি হবে ব্রাজিল। এরপর ১০ সেপ্টেম্বর এল আল্টোতে তারা খেলবে বলিভিয়ার বিপক্ষে। দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে ১৬ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে আগেই মূল পর্ব নিশ্চিত করেছে ব্রাজিল। এই দুটি ম্যাচ দিয়ে ২০২৬ বিশ্বকাপের প্রস্তুতি শুরু করবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

×
12 May 2026 00:03

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় পোস্ট

সিসিকের পরিচ্ছন্ন পরিদর্শক ফারুকের যত সম্পদ

ব্রাজিল দলে ফিরছেন নেইমার, বাদ পড়ছেন ভিনিসিয়ুস

Update Time : ০২:০০:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫