০২:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বহুল আকাঙ্ক্ষিত সুষ্ঠু নির্বাচন না হলে দেশ সংকটে পড়বে: নুরুল হক নুর

  • Reporter Name
  • Update Time : ০১:০০:১৫ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫
  • ১১০ Time View

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর অভিযোগ করেছেন, দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হচ্ছে এবং নির্বাচনকে ঘিরে বিভাজন বাড়ছে। তিনি সতর্ক করে বলেন, “এখন যদি বহুল আকাঙ্ক্ষিত সুষ্ঠু নির্বাচন না হয়, তাহলে দেশ বড় সংকটে পড়বে।” শনিবার (৪ অক্টোবর) সিঙ্গাপুর থেকে চিকিৎসা শেষে দেশে ফেরার পর বিমানবন্দরে সাংবাদিকদের তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, তাকে হত্যাচেষ্টার অভিযোগ আড়াল করতে তাদের নেতাকর্মীদের ওপর হামলা হয়েছে। যদিও গণমাধ্যমে এটি জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের সংঘর্ষ হিসেবে প্রকাশ করা হয়েছে, নুর দাবি করেন— “জাতীয় পার্টির সঙ্গে আমাদের তেমন সংঘর্ষ হয়নি।”

নুর অভিযোগ করেন, তাদের কার্যালয়ের সামনে পুলিশ ও সেনাসদস্যদের উপস্থিতিতেই হামলা চালানো হয়েছে। অথচ ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দাবি করেছে, কোনও বাহিনী এমন নির্দেশ দেয়নি। এ প্রসঙ্গে তিনি প্রশ্ন তোলেন, “তাহলে এই হামলার নির্দেশ দিল কারা?” পুলিশ ও সেনাপ্রধানের উদ্দেশে তিনি নিরপেক্ষ তদন্তের দাবি জানান।

×
15 May 2026 02:07

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় পোস্ট

সিসিকের পরিচ্ছন্ন পরিদর্শক ফারুকের যত সম্পদ

বহুল আকাঙ্ক্ষিত সুষ্ঠু নির্বাচন না হলে দেশ সংকটে পড়বে: নুরুল হক নুর

Update Time : ০১:০০:১৫ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫