১১:৪৫ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

পাসপোর্ট ছাড়াই প্রবাসী বাংলাদেশিদের ভোটার হওয়ার সুযোগ

  • Reporter Name
  • Update Time : ১২:০০:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫
  • ১৮০ Time View

তিনজন প্রবাসী বাংলাদেশি এনআইডিধারীর কাছ থেকে নাগরিকত্বের প্রত্যয়ন নিয়ে ভোটার হওয়া যাবে

বাংলাদেশি পাসপোর্ট না থাকলেও এখন থেকে বিদেশে বসবাসরত প্রবাসীরা জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংগ্রহ করে ভোটার হতে পারবেন বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার (২০ আগস্ট) নির্বাচন কমিশনের এনআইডি অনুবিভাগ থেকে সংশোধিত স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) জারি করা হয়েছে।এতে বলা হয়েছে, প্রবাসীদের ভোটার হওয়া এবং জাতীয় পরিচয়পত্র গ্রহণের ক্ষেত্রে পাসপোর্ট না থাকলেও বিকল্প উপায়ে পরিচয় যাচাই করে নিবন্ধনের সুযোগ থাকবে। এনআইডি অনুবিভাগের পরিচালক খান আবি শাহানুর খান স্বাক্ষরিত এই এসওপিতে বলা হয়েছে, ভোটার নিবন্ধনের ক্ষেত্রে পাসপোর্ট না থাকলে সংশ্লিষ্ট দেশের বাসিন্দা যেকোনো তিনজন এনআইডিধারী প্রবাসীর কাছ থেকে বাংলাদেশি নাগরিকত্বের প্রত্যয়নপত্র জমা দিতে হবে। এছাড়া, মেয়াদ সম্বলিত বাংলাদেশি পাসপোর্টের কপির পাশাপাশি মেয়াদোত্তীর্ণ বাংলাদেশি পাসপোর্টের কপি বা দ্বৈত নাগরিকদের ক্ষেত্রে বিদেশি পাসপোর্টের কপি জমা দেওয়া যাবে। এর পাশাপাশি, ভোটার প্রমাণে প্রয়োজনীয় কাগজপত্র যেমন জন্মসনদ, শিক্ষাগত সনদ, জাতীয়তা সনদসহ অন্যান্য বৈধ দলিল জমা দিতে হবে। যদি আবেদনকারী নিজে উপস্থিত থেকে কাগজপত্র জমা দিতে না পারেন, তবে বাংলাদেশে অবস্থানরত একজন প্রতিনিধির মাধ্যমেও তা রেজিস্ট্রেশন অফিসারের কাছে জমা দেওয়া যাবে। ইতোমধ্যে ১০টি দেশের ১৭টি মিশনে প্রবাসী বাংলাদেশিদের ভোটার হিসেবে নিবন্ধন করা এবং এনআইডি দেওয়ার প্রক্রিয়া চলছে। এসব দেশ থেকে ইতোমধ্যে ৫০ হাজারের মতো আবেদন জমা পড়েছে বলে জানিয়েছে ইসি। প্রবাসী বাংলাদেশিদের পোস্টাল ব্যালট পদ্ধতি চালুর উদ্যোগের মধ্যে ভোটার নিবন্ধন আরও সহজ করা হলো।

বুধবার জারি করা “প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র প্রণয়ন” সংক্রান্ত পরিপত্র অনুযায়ী যেসব কাগজপত্র নিবন্ধন কেন্দ্রে জমা দিতে হবে—অনলাইনে পূরণকৃত আবেদনপত্র ফরম-২ (ক); নির্বাচন কমিশনের বিশেষ এলাকা হিসেবে ঘোষিত চট্টগ্রাম বিভাগের ৫৬টি উপজেলা/থানার জন্য অতিরিক্ত তথ্য সংবলিত বিশেষ তথ্য ফরম; মেয়াদ সংবলিত বাংলাদেশি পাসপোর্টের কপি/মেয়াদোত্তীর্ণ বাংলাদেশি পাসপোর্টের কপি/বিদেশি পাসপোর্টের কপি/সংশ্লিষ্ট দেশে বসবাসকারী এনআইডিধারী তিনজন প্রবাসীর কাছ থেকে বাংলাদেশি মর্মে প্রত্যয়নপত্র; বাংলাদেশি জন্ম নিবন্ধন সনদের কপি (অনলাইন ভেরিফায়েড); পাসপোর্ট সাইজের ১ কপি রঙিন ছবি, আবেদনকারীর পিতা-মাতার এনআইডির কপি/বাংলাদেশি অনলাইন জন্ম নিবন্ধন সনদের কপি/বাংলাদেশি মৃত্যু সনদের কপি (মৃত হলে)/পাসপোর্টের কপি/ওয়ারিশ সনদের কপি/বাংলাদেশের বাসিন্দা মর্মে নাগরিক সনদের কপি/দ্বৈত নাগরিকত্ব সনদের কপি (প্রযোজ্য ক্ষেত্রে); শিক্ষা সনদের কপি (SSC/Equivalent Certificate/JSC/PEC সনদ) (প্রযোজ্য ক্ষেত্রে); ড্রাইভিং লাইসেন্স/টিআইএন (প্রযোজ্য ক্ষেত্রে); নিকাহনামা (বিয়ের সনদ) এবং স্বামী/স্ত্রীর এনআইডি (প্রযোজ্য ক্ষেত্রে); আবেদনকারীর নাগরিকত্ব সনদ (কাউন্সিলর, চেয়ারম্যান/মেয়র/সিইও/প্রশাসক কর্তৃক) (প্রযোজ্য ক্ষেত্রে); সংশ্লিষ্ট ঠিকানা সংবলিত ইউটিলিটি বিলের কপি/হোল্ডিং ট্যাক্স রসিদ (প্রযোজ্য ক্ষেত্রে); আবেদনপত্র।

×
11 May 2026 23:45

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় পোস্ট

সিসিকের পরিচ্ছন্ন পরিদর্শক ফারুকের যত সম্পদ

পাসপোর্ট ছাড়াই প্রবাসী বাংলাদেশিদের ভোটার হওয়ার সুযোগ

Update Time : ১২:০০:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫