০৫:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

পুলিশ প্রশাসনের ৯০ ভাগই আওয়ামী লীগ: ফারুক

  • Reporter Name
  • Update Time : ১০:০০:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫
  • ১৪৩ Time View

নুরুল হক নুরের ওপর হামলার পর হাসপাতালে আহত সহযোদ্ধাদের দেখতে এসে গণমাধ্যমের সামনে ক্ষোভে ফেটে পড়েন গণ অধিকার পরিষদের জ্যেষ্ঠ সহসভাপতি ফারুক হাসান। ভাঙা পা নিয়ে হুইলচেয়ারে বসেই তিনি বর্তমান প্রশাসন ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে চাঞ্চল্যকর মন্তব্য করেন। ফারুক হাসান তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, “এই পুলিশ প্রশাসনের নব্বই ভাগ এখনো আওয়ামী দোসর। নুরের ওপর এমন হামলা হবে তা আমাদের কল্পনাতেও ছিল না।” তিনি অভিযোগ করেন, এই হামলায় জাতীয় পার্টির নেতাকর্মীদের সঙ্গে পুলিশ এবং সেনাবাহিনীর একাংশও একাকার হয়ে গিয়েছিল। তাঁর মতে, এই ঘটনা গত পনেরো বছরের ফ্যাসিবাদী শাসনেরই প্রতিফলন। আহত ফারুক হাসান হুংকার দিয়ে বলেন, “আগামী তিন দিনের মধ্যে এই জাতীয় পার্টিকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। অন্যথায় আগামীকাল থেকে আমাদের খেলা হবে ‘ডু অর ডাই’।” তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মুহাম্মদ ইউনূসের প্রতিও প্রশ্ন ছুঁড়ে দিয়ে বলেন, “আপনাকে ঠুঁটো জগন্নাথ হয়ে বসে থাকার জন্য এই চেয়ারে বসানো হয়নি।”

নিজের প্লাস্টার করা পা দেখিয়ে তিনি জানান, সহযোদ্ধা নুরের অবস্থা দেখে তিনি হাসপাতালের বেডে স্থির থাকতে পারেননি। তিনি দেশের সকল গণতন্ত্রকামী দলগুলোকে এক হয়ে রাজপথে নামার আহ্বান জানান। ফারুক হাসানের এই বক্তব্য এবং নুরের ওপর হামলার ঘটনায় আগামী দিনের রাজনীতি আরও সংঘাতময় হয়ে ওঠার আশঙ্কা করছেন বিশ্লেষকরা।

×
15 May 2026 05:17

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় পোস্ট

সিসিকের পরিচ্ছন্ন পরিদর্শক ফারুকের যত সম্পদ

পুলিশ প্রশাসনের ৯০ ভাগই আওয়ামী লীগ: ফারুক

Update Time : ১০:০০:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫