০২:৪৪ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

    বাংলাদেশের তিতাস নদীর পানি ব্যবহারের পরিকল্পনা করছে ভারত

    • Reporter Name
    • Update Time : ০৯:০০:০০ পূর্বাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫
    • ৯৬ Time View

    ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা বলেছেন, তিনি রাজ্যের আগরতলা পৌর কর্পোরেশন এলাকায় পানীয় জলের সরবরাহের জন্য বাংলাদেশের তিতাস নদীর পানি ব্যবহারের কথা বিবেচনা করছেন। শুক্রবার ত্রিপুরার মুখ্যমন্ত্রী এমন পরিকল্পনার কথা জানিয়েছেন বলে খবর দিয়েছে দেশটির সংবাদমাধ্যম ইকোনমিক টাইমস। তিতাস বাংলাদেশের একটি নদী। নদীটির উৎপত্তি বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলায়। এই নদীটি বাংলাদেশের মেঘনা নদীতে মিলিত হয়ে সুরমা-মেঘনা নদী ব্যবস্থার অংশ গঠন করেছে। পরে ত্রিপুরার পাশ দিয়ে প্রবাহিত হয়েছে। ত্রিপুরার মুখ্যমন্ত্রী বলেছেন, হাওড়া নদী, কালাপানিয়া বা কাটাখাল খাল বাংলাদেশের তিতাস নদীতে গিয়ে মিশেছে। তিনি বলেন, তিতাস নদী সম্পর্কে আমার যথেষ্ট জ্ঞান আছে। আমি তিতাস নদীর পানি আগরতলা পৌর কর্পোরেশনের ৫১টি ওয়ার্ডে পানীয় জল হিসেবে সরবরাহের প্রস্তাব দিয়েছি। এই প্রস্তাবনা বিষয়ে গবেষণা চলছে।মানিক সাহা বলেন, সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আমরা এ বিষয়ে কেন্দ্রীয় সরকারের সঙ্গে আলোচনা করব; যাতে আয়রনবিহীন পানি ও বিশুদ্ধ পানি সরবরাহ করা যায়। আমরা এই বিষয়টি নিয়ে কাজ করছি। ত্রিপুরার এই মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের ২০টি শহরাঞ্চলের জন্য জিআইএস মাস্টার প্ল্যান প্রণয়নের কাজ চলছে, যার মধ্যে আগরতলা পৌর কর্পোরেশন এলাকাও রয়েছে।

    তিনি বলেন, আগরতলা শহরের মাস্টার প্ল্যান ইতোমধ্যে প্রায় ৭০ শতাংশ সম্পূর্ণ হয়েছে এবং এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সহযোগিতায় মুখ্যমন্ত্রী নগর উন্নয়ন প্রকল্পের প্রথম ধাপে প্রায় ৫৩০ কোটি রুপির উন্নয়ন প্রকল্প গ্রহণ করা হয়েছে।

    ×
    18 January 2026 14:44

    Tag :

    Write Your Comment

    Your email address will not be published. Required fields are marked *

    Save Your Email and Others Information

    About Author Information

    জনপ্রিয় পোস্ট

    হাদি হত্যায় জড়িত অপরাধীদের ২ সহযোগী মেঘালয়ে আটক প্রসঙ্গে যা বললো ডিএমপি

    বাংলাদেশের তিতাস নদীর পানি ব্যবহারের পরিকল্পনা করছে ভারত

    Update Time : ০৯:০০:০০ পূর্বাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫