১২:০৬ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

    হত্যা মামলায় মোরশেদ আলমকে কারাগারে প্রেরণ

    • Reporter Name
    • Update Time : ০৫:৪৯:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫
    • ২৭৬ Time View

    রাজধানীর ধানমন্ডি থানার একটি হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য (এমপি) ও বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান মোরশেদ আলমকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে প্রেরণ করেছেন আদালত। তবে কারাবিধি অনুযায়ী তাকে চিকিৎসা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে।

    বুধবার (৯ এপ্রিল) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসেনের আদালত মোরশেদ আলমের জামিনের আবেদন নামঞ্জুর করে এ আদেশ দেন। রাষ্ট্র পক্ষে শুনানি করেন ঢাকা মহানগর পিপি মো. ওমর ফারুক ফারুকী।

    এর আগে এদিন দুপুরে কঠোর নিরাপত্তা বেষ্টনির মধ্যে দিয়ে মাথায় হেলমেট ও জ্যাকেট পরিয়ে মোরশেদ আলমকে আদালতে নেওয়া হয়।

    গতকাল মঙ্গলবার (৮ এপ্রিল) রাজধানীর গুলশান-২ থেকে মোরশেদ আলমকে গ্রেপ্তার করে ডিবি। তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। ডিএমপির উপ-পুলিশ কমিশনার ও মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের পরিচালক মুহাম্মদ তালেবুর রহমান গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।

    ২০১৪ সালে দশম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হয়ে নোয়াখালী-২ (সেনবাগ ও সোনাইমুড়ী উপজেলার একাংশ) আসন থেকে সংসদ সদস্য (এমপি) হন মোরশেদ আলম। এরপর ২০১৮ সালে একাদশ এবং ২০২৪ সালে দ্বাদশ সংসদ নির্বাচনে একই আসন থেকে সংসদ সদস্য হন তিনি।

    ×
    4 February 2026 00:06

    Tag :

    Write Your Comment

    Your email address will not be published. Required fields are marked *

    Save Your Email and Others Information

    About Author Information

    Jakir Patwary

    জনপ্রিয় পোস্ট

    সিসিকের পরিচ্ছন্ন পরিদর্শক ফারুকের যত সম্পদ

    হত্যা মামলায় মোরশেদ আলমকে কারাগারে প্রেরণ

    Update Time : ০৫:৪৯:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫